বোদায় প্রার্থীর কাছে টাকা নিয়ে ভোট দেওয়ার অপরাধে, হাজতে প্রিজাইডিং-পোলিং অফিসার
পঞ্চগড়ের বোদায় অবৈধভাবে ব্যালট পেপারে সীল মেরে ভোট বাক্সে ঢুকানোর অপরাধে হাজতে সহকারি প্রিজাইডিং অফিসার বিকাশ চন্দ্র সেন (৪১) ও পোলিং অফিসার মো.একরামুল হক(৩৬)।রোববার (১০ মার্চ) বিকালে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়।
বিকাশ চন্দ্র সেন কুড়িগ্রাম নাগেশ্বরী সেনপাড়া এলাকার শ্যামল কুমার সেনের ছেলে। তিনি বোদা উপজেলা সমবায় অফিসের সহকারি পরিদর্শক হিসেবে কর্মরত। একরামুল হক পঞ্চগড়ের পুরাডাঙ্গা এলাকার নিজাম উদ্দিনের ছেলে।তিনি বোদা উপজেলার পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন অফিসের হিসাব কর্মকর্তা।
জানা যায়, শনিবার দেশের বিভিন্ন এলাকার সাথে একযোগে স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ পঞ্চগড় সদর ও বোদা উপজেলার দুইটি ওয়ার্ডে উপ নির্বাচন অনুষ্ঠিত হয়।বোদা উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের ৪ নং সাধারণ ওয়ার্ডের সদস্য রমজান আলী সড়ক দূর্ঘটনায় মৃত্যুবরণ করেন।
পঞ্চগড় সদরের সাতমেরা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুস সাত্তার গত তিনমাস আগে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলে ওয়ার্ড দুটি শূন্য ঘোষনা করেন নির্বাচন কমিশন।
বোদা উপজেলার ওয়ার্ডটির ভোট কেন্দ্র কমলাপুকুরি কাজলদিঘী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি প্রিজাইডিং অফিসার বিকাশ চন্দ্র সেন, পোলিং অফিসার ছিলেন একরামুল হক। তারা ভোট প্রয়োগের শেষ সময়ে হেরে যাওয়া প্রার্থী আব্দুর রহিমের সাথে অর্থের বিনিময়ে যোগসাজশ করে নিজেরাই ব্যালট পেপারের টিউবওয়েল প্রতীকে সীল দিয়ে বক্সে ভরার সময় মোরগ প্রতীক প্রার্থীর এজেন্ট মোছা.আছিয়া খাতুন দেখে ফেলায়।পরে নির্বাহী অফিসার ও প্রিজাইডিং অফিসারের সহায়তায় তাদের দুজনকে আটক করে পুলিশে দেয়া হয়। রবিবার দুজনকে আসামী করে প্রিজাইডিং অফিসার ও বোদা উপজেলার সমবায় কর্মকর্তা এ এফ এম জাকির হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেন।
বোদা থানার অফিসার ইনচার্জ মো.মোজাম্মেল হক মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামীদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
এমএসএম / এমএসএম
আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ