ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

টাঙ্গাইল পুলিশ লাইন্স আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত


রাশেদ খান মেনন, টাঙ্গাইল photo রাশেদ খান মেনন, টাঙ্গাইল
প্রকাশিত: ১০-৩-২০২৪ রাত ১০:৪৫

 টাঙ্গাইল জেলা পুলিশের পরিচালনায় পুলিশ লাইনস্ আদর্শ উচ্চ বিদ্যালয়ের ২৮ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠানের শুরুতে অতিথিগণকে ফুলেল শুভেচ্ছা জানান শিক্ষার্থীরা। এরপর জাতীয় পতাকা উত্তোলন, বেলুন, ফেস্টুন ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অংশ গ্রহণে মনোমুগ্ধকর কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ করেন অতিথিগণ। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইলের পুলিশ সুপার ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সরকার মোহাম্মদ কায়সার বিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত)। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শরফুদ্দিন (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মুহাম্মদ সরোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আব্দুল্লাহ আল মামুন (ডিএসবি), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সোহেল রানা, ডিএসবি'র ডিআইও ওয়ান মোঃ হারেচ আলী মিয়া, সদর থানার ওসি মোঃ লোকমান হোসেন'সহ অন্যান্যরা। পুলিশ লাইনস্ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল কাদের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। খেলা পরিচালনায় ছিলেন সিনিয়র শিক্ষক মোঃ আব্দুল কুদ্দুস, সিনিয়র শিক্ষক আব্দুল গফুর ও সহকারী শিক্ষক মোঃ আব্দুল করিম। সহযোগিতায় ছিলেন বিদ্যালয়ের সকল শিক্ষকবৃন্দ। উপস্থাপনা করেন সহকারী শিক্ষক তানজিয়া আক্তার। এ সময় আরো উপস্থিত ছিলেন পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তাগণ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মী, শিক্ষক-শিক্ষিকা, বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থী'সহ অভিভাবকগণ। 

এমএসএম / এমএসএম

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত