ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

সদরপুরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন


সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি photo সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১১-৩-২০২৪ দুপুর ৩:২০

ফরিদপুরের সদরপুর উপজেলার ৯রশি গ্রামের মানোয়ার তালুকদারের(২৮) উপরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।

সোমবার (১১ মার্চ) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।মামলা সুত্রে জানা যায়, পূর্ব শত্রুতা জের ধরে বিবাদীগন গত ৭ মার্চ সকাল আনুমানিক ৯টার সময় নয়রশি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন চায়ের দোকানের সামনে পূর্ব পরিকল্পিত ভাবে টেঁটা, রামদা, ছ্যানদা, লোহার রড ইত্যাদিসহ দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে মানোয়ার এবং তার মা ও বড় ভাইকে অকথ্যভাষায় গালিগালাজ করতে থাকে।  গালিগালাজ করতে নিষেধ করলে একপর্যায়ে বিবাদী আলমগীর দেওয়ানের হাতে থাকা টেঁটা দিয়া মানোয়ারকে কোপ দিয়ে গুরুতরভাবে রক্তাক্ত জখম করে। আহত মানোয়ারকে স্থানীয় লোকজন উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়া গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কলেজে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হসপিটালে স্থানান্তর করেন।

ঘটনার পরেরদিন (৮ মার্চ) আহত মানোয়ের বড় ভাই আনোয়ার বাদী হয়ে সদরপুর থানায় আলমগীর দেওয়ান,  শাজাহান দেওয়ান, মুরাদ দেওয়ান,  জাকির দেওয়ান ও শাহিন দেওয়ান সহ মোট ১০ জনের নাম উল্লেখ করে একটি এজাহার দায়ের করেন।এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

সন্ত্রাসী হামলার প্রতিবাদে অনুষ্ঠিত উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন, স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) আঃ রব, সাবেক ইউপি সদস্য মজিবর তালুকদার, আবু ভুইয়া, মোতালেব পেয়াদা, আবু বকর সিদ্দিক পেয়াদা, জামাল তালুকদার, আরজু মুন্সি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় সন্ত্রাসীদের বিচারের দাবিতে বক্তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে শাস্তির জোর দাবি জানান।

এমএসএম / এমএসএম

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন