ছেলের বিরুদ্ধে মামলা করে পালিয়ে বেড়াচ্ছে বাবা-মা
নাটোরের গুরুদাসপুরে মাদকাসক্ত ছেলের নির্যাতনের ভয়ে বাড়ি ছেড়ে অন্যত্র পালিয়ে বেড়াচ্ছেন রাজমিস্ত্রি পিতা মো. কায়েস মোল্লা ও মাতা আছিয়া খাতুন। কায়েস চাঁচকৈড় মধ্যম পাড়া মহল্লার মরহুম ইব্রাহিম মোল্লার ছেলে। মাদকাক্ত ওই ছেলের নাম আতিক মোল্লা(২৫)। তার বিরুদ্ধে সম্প্রতি গুরুদাসপুর আমলী আদালত নাটোরে প্রতারণা মামলা দায়ের করে আক্রোশের শিকার হয়েছেন পিতা কায়েস। মামলা প্রত্যাহার না করলে ছেলে আতিক তার পিতাকে মেরে ফেলার হুমকিও দেন। একদিকে ঋণের কিস্তির টাকা দিতে না পারায় এবং অন্যদিকে ছেলের হুমকির ভয়ে বাড়ি ছেড়ে অন্যত্র পালিয়ে রয়েছেন তিনি।
জানাযায়- কায়েস বছরখানেক আগে তার ছেলে আতিককে রিকন্ডিশন ট্রাক কিনে দেওয়ার জন্য নিজের জমানো টাকা দেওয়ার পরও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে নিজের নামে ১৫ লাখ ৫০ হাজার টাকা ঋণ করেন। ঋণেরে টাকার কিস্তি পরিশোধের দায়িত্ব ছিলো ছেলে আতিকের ওপর। কিন্তু আতিক ওই টাকা পরিশোধ না করে কেনা ট্রাকটি বিক্রি করে দেন এবং ওই টাকা-পয়সা নিয়ে শশুরবাড়ি সটকে পড়েন। এদিকে ঋণের টাকার জন্য বিভিন্ন এনজিও প্রতিষ্ঠানের কর্মচারীরা কায়েসের বাড়িতে ধরনা দিচ্ছে।
কায়েসের স্ত্রী আছিয়া বেগম বলেন- ভাগ্যের কি নির্মম পরিহাস ছেলে আতিকের হুমকিতে এই বৃদ্ধ বয়সেও পালিয়ে থাকতে হচ্ছে। ঋণের টাকা দেওয়া তো দুরে থাক তার প্রথম স্ত্রীর মৃত্যুর পর তার ৬ বছরের ছেলে আশরাফুল ইসলাম সৌরভকেও লালন পালন করতে হচ্ছে আমাদের।
এব্যাপারে অভিযুক্ত আতিকের মুঠোফোনে একাধিকবার ফোন করেও তার সঙ্গে যোগাযোগ করতে না পারায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
স্থানীয় কাউন্সিলর আসমা খাতুন বলেন- আমরা অনেক চেষ্টা করেও আতিককে নিয়ন্ত্রন করতে পারিনি। তাকে গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি