প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তকরণ ও বিদ্যালয় পর্যায়ে উন্নয়ন পরিকল্পনা তহবিল সম্প্রসারনে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জের তাড়াশে প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তকরণ ও বিদ্যালয় পর্যায়ে উন্নয়ন পরিকল্পনা তহবিল সম্প্রসারনে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। ১১মার্চ ২০২৪ ইং তারিখে তাড়াশ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার ১৩৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তকরণ ও বিদ্যালয় পর্যায়ে উন্নয়ন পরিকল্পনা তহবিল সম্প্রসারনে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। উপজেলা শিক্ষা অফিসার মো: মুসাব্বির হোসেন খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুইচিং মং মারমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিশ্বজিৎ কুমার সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধিবৃন্দ, সাংবাদিক এবং সাইটসেভার্স দাতা সংস্থার জেলা সমন্বয়কারী ও প্রকল্পের কর্মীবৃন্দ। শিখবো সবাই প্রকল্পটি গণ উন্নয়ন কেন্দ্র কর্তৃক বাস্তবায়নে ও সাইটসেভার্স এর সহযোগীতায় তাড়াশ উপজেলায় ১৫ টি বিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থী ও ২টি ওপিডি সংগঠনের সক্ষমতা এবং দক্ষতা উন্নয়নে কাজ করে আসছে।
এমএসএম / এমএসএম
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা