ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

জবিতে মাস্টার্স শেষ হওয়া শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ


জবি সংবাদদাতা photo জবি সংবাদদাতা
প্রকাশিত: ১২-৩-২০২৪ দুপুর ১২:৩০

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলে যাদের মাস্টার্সের পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে তাদের ৭ দিনের মধ্যে হলের সিট ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 

সোমবার হল প্রভোস্ট অধ্যাপক ড. দীপিকা রাণী সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের যাদের মাস্টার্স পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে, তাদের আগামী সাত দিনের মধ্যে আবাসিক সিট ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হল। 

 এ বিষয়ে হল প্রভোস্ট অধ্যাপক ড. দীপিকা রাণী সরকার বলেন, নিয়ম অনুযায়ী এ নোটিশ দেওয়া হয়েছে। নোটিশে সাত দিন বলা হয়েছে। তবে ছাত্রীরা চাইলে তিন-চার দিন বেশি সময় নিতে পারে, যেহেতু সামনে ঈদ আছে। তবে তাদের ফাঁকা সিটে নতুন করে শিক্ষার্থীও ওঠাতে হবে। হলে অনেক ছাত্রীই আছে যাদের ফলাফল হয়ে গিয়েছে তাদের সিট ছাড়তে হবে।

এমএসএম / এমএসএম

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী