দৌলতখানে ইভটিজিং কেন্দ্র করে সংঘর্ষ নিহত-১
ভোলার দৌলতখান উপজেলায় ইভটিজিং কে কেন্দ্র করে দু- পক্ষের সংঘর্ষে ১ জন নিহত হওয়ার ঘটনায় প্রধান আসামি কবিরসহ ৪ জনকে আটক করেছে দৌলতখান থানা পুলিশ সোমবার (১১ মার্চ) সন্ধ্যায় চরখলিফা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দিদারুল্লা গ্রামেএ ঘটনা ঘটে। নিহত ওই আসিফ হোসেন (২০) চরখলিফা ইউনিয়নের দুলাল মালের ছেলে।
স্থানীয়রা জানায়, চরখলিফা ইউনিয়নের দলিল উদ্দিন খায়ের হাটের পশ্চিম পাশের কদমতলা নামক স্থানে নুরু মিয়ার দোকানের পার্শ্ববর্তী এলাকার ছালেম মিয়ার মেয়ে উপজেলার খাদিজা খানম মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থী ছাত্রী সুবর্ণা আক্তার (১৬) বিকালে ঝাল মুড়ি খেতে দোকানে যায়। এসময়ে নিহত আসিফের ভাই আমজাদ ওই শিক্ষার্থীকে ইভটিজিং করেছে এমন অভিযোগে দু-পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে । এ ঘটনার কিছুক্ষণ পর সন্ধ্যা আনুমানিক সাতটার দিকে সুবর্ণার ভাই কবির, আহাদ, শামীম ও তাদের ৮/১০ জন সাঙ্গোপাঙ্গ নিয়ে আসিফ, রাসেল ও আমজাদের ওপর অতর্কিত হামলা চালায় এবং তাদেরকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আসিফের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ভোলা সদর হাসপাতালে রেফার করেন। ভোলা সদর হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দৌলতখান থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত) মোঃ এরশাদুল হক ভূঁইয়া জানান, ঘটনার পরপরই অভিযান চালিয়ে প্রধান আসামি কবির (২২) তার বাবা ছালেম (৫৫) মা ফিরোজা( ৫০) এবং সাকিব নামের একজনকে আটক করা হয়েছে। তিনি আরো জানান, এ ঘটনায় দৌলতখান থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ৪ তারিখঃ১২/৩/২৪
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন