দৌলতখানে দুস্থদের মাঝে ঢেউ টিন বিতরণ
দৌলতখানে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক অসহায় ও দুস্থদের মাঝে নগদ অর্থসহ ঢেউ টিন বিতরণ করা হয়েছে।
সোমবার (১৬ আগস্ট) সকাল ১১ টায় দৌলতখান উপজেলা চত্বরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক সংসদীয় স্হায়ী কমিটির সদস্য ও ভোলা-২ ( দৌলতখান - বোরহানউদ্দিন) আসনের সাংসদ আলহাজ্ব আলী আজম মুকুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সব ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
এ সময় গৃহ নির্মানের জন্য ২৫ টি পরিবারের মাঝে ৫৫ বান্ডিল ঢেউ টিন ও নির্মাণ ব্যয় বাদ বান্ডেল প্রতি ৩ হাজার টাকার চেক প্রদান করা হয়।
অনুষ্ঠানে এমপি মুকুল বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে দেশ আজ এগিয়ে যাচ্ছে। জাতির পিতা বঙ্গবন্ধু ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত যে সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন সেই সোনার বাংলা বিনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রী নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। তাই আমাদের সকলকে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে নিরলস ভাবে কাজ করতে হবে। তাহলে আমরা অতি অল্প সময়ের মধ্যেই কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারবো।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তারেক হাওলাদার , উপজেলা পরিষদের চেয়ারম্যান মনজুর আলম খাঁন, পৌর মেয়র জাকির হোসেন তালুকদার, সহকারী কমিশনার (ভূমি) মহুয়া আফরোজ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন জাহাঙ্গীর, (অফিসার ইনচার্জ) বজলার রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোরশেদ কিরণ তালুকদার, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হামিদুর রহমান টিপু প্রমুখ।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
Link Copied