প্রেমিকের হাত ধরে প্রবাসীর স্ত্রী উধাও
গোপালগঞ্জের কাশিয়ানীতে ১২ ভরি স্বর্ণালংকার, ৮ লাখ টাকা ও জমির দুটি দলিল নিয়ে প্রেমিকের হাত ধরে পালিয়েছেন রোজিনা বেগম (৩০) নামের এক মালয়েশিয়া প্রবাসীর স্ত্রী। গেল শুক্রবার (৮ মার্চ) দুপুরে উপজেলার সাজাইল ইউনিয়নের বাগঝাপা গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ভুক্তভোগীর বড় ভাই দাউদ হোসেন শনিবার (৯ মার্চ) কাশিয়ানী থানায় লিখিত অভিযোগ করেছেন।অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার সাজাইল ইউনিয়নের বাগঝাপা গ্রামের বরকত শেখের সঙ্গে কুমিল্লা জেলার বুড়িচং থানার সুন্দরম গ্রামের মো. ফুল মিয়ার মেয়ে রোজিনা বেগমের ২০১৪ সালে বিয়ে হয়। তাদের কোন সন্তান নেই। বরকত শেখ দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় থাকেন। বিদেশে থাকার কারনে প্রতিবেশি মোরাদ মোল্লার ছেলে প্রিন্স মোল্লার সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে। স্বামী বিদেশ থাকায় রোজিনা বেগম এই সুযোগে স্বামীর ১২ ভরি স্বর্ণালংকার, নগদ ৮ লাখ টাকা ও জমির দুটি দলিল নিয়ে প্রিন্স মোল্লার সঙ্গে পালিয়ে যায়।
এ বিষয়ে জানতে চাইলে সাজাইল ইউপি চেয়ারম্যান মাহাবুবুল আলম সেলিম বলেন, আমি এ বিষয়ে কিছুই জানি না, তবে তারা দু'জন বাড়ি থেকে পালিয়ে গিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেখেছি।
কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিল্লুর রহমান বলেন, 'এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।'
এমএসএম / এমএসএম
ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ
বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার
দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি
ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা
জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি
সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ
বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই
মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল
কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী