মমেকে অক্সিজেন কনসেন্ট্রেটর ও পালস অক্সিমিটার তুলে দিলেন প্রতিমন্ত্রী শরীফ আহমেদ
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে কনসেন্ট্রেটর ও পালস অক্সিমিটার তুলে দিলেন প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি। সোমবার (১৬ আগষ্ট) দুপুরে এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে মহামারি কোভিড-১৯ মোকাবেলায় বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফ আহমেদের সৌজন্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে জীবন রক্ষাকারী অক্সিজেন কনসেন্ট্রেটর ও পালস অক্সিমিটার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ (এমপি)। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফজলুল কবীর। এ ছাড়াও অনুষ্ঠানে অন্যতম বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু, বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মোঃ শফিকুর রেজা বিশ্বাস, ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ব্যারিস্টার হারুন অর রশিদ (বিপিএম), ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ চিত্তরঞ্জন দেবনাথ, ময়মনসিংহের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক এবং উপপরিচালক স্থানীয় সরকার একেএম গালিব খান, ময়মনসিংহের পুলিশ সুপার মোঃ আহমার উজ্জামান (পিপিএম, সেবা), ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মোয়াজ্জেম হোসেন বাবুল প্রমুখ। এ অনুষ্ঠানের মাধ্যমে ৫০ টি অক্সিজেন কনসেন্ট্রেটর ও ৫০০ টি পালস অক্সিমিটার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের হাতে তুলে দেন।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার