আলোচিত মোজাম বিনোদন পার্ক সিলগালা
দিনাজপুরের ঘোড়াঘাটে ১ নং বুলাকিপুর ইউনিয়ন পরিষদের অন্তর্গত মোজাম বিনোদন পার্কটিতে পতিতাবৃত্তির অভিযোগে পার্কটি সিলগালা ও অবৈধ ঘোষণা করেন ঘোড়াঘাট উপজেলা প্রশাসন। গত ১০ মার্চ উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম, ঘোড়াঘাট সহকারী কমিশনার(ভূমি) মাহমুদুল হাসান এবং ঘোড়াঘাট থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ আসাদুজ্জামান এর উপস্থিতিতে পার্কটি সিলগালা করা হয়। এসময় দুইজন খদ্দের ও এক পতিতাকে দুইমাস করে ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান করা হয়।ইতিপূর্বেও বেশ কয়েকবার পার্কটিতে অভিযান চালিয়ে পার্কের মালিকসহ বেশ কয়েকজন খদ্দের ও পতিতাকে বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদন্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।
পার্কটি সিলগালার ব্যাপারে ১২ মার্চ মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলামের কাছে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, বেশ কয়েকবার মৌখিকভাবে নিষেধাজ্ঞা দেওয়ার পরেও কোন ফলাফল না পাওয়ায় পার্কটি স্থায়ীভাবে সিলগালা করা হয়েছে। তবে লিখিত কোন আইনি নোটিশ পার্কের মালিককে দেয়া হয়নি।
এ ব্যাপারে একইদিনে পার্কের মালিক মোজাম্মেল হক মোজাম, পিতাঃ মৃত কফিলউদ্দিন,গ্রামঃ বলগাড়ী উপস্থিত সাংবাদিক ও সকালের সময়কে বলেন আমি পার্ক সিলগালার ব্যাপারে কোন মৌখিক বা লিখিত নোটিশ পাইনি। পার্কটি সিলগালা করার কারণে প্রায় পনের হাজার আমগাছের পরিচর্যা ও পার্কের মধ্যে অবস্থিত পুকুরে মাছের খাবার সঠিকভাবে দিতে না পারায় আমি আর্থিকভাবে লক্ষ লক্ষ টাকা ক্ষতির সম্মুখীন হচ্ছি। তিনি আরও বলেন, উপজেলা প্রশাসনের কাছে বিনীত অনুরোধ তিনারা যেন আমাকে গাছ ও মাছের পরিচর্যার সুযোগ দিয়ে আমাকে আর্থিক লোকসান থেকে রক্ষা করেন।
এমএসএম / এমএসএম
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ
মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
নেত্রকোণায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত