স্বর্ণ পাচারের দায়ে ৫ জনের যাবজ্জীবন
স্বর্ণ পাচারের দায়ে মানিকগঞ্জে পাঁচ স্বর্ণ পাচারকারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এসময় প্রত্যেকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।বুধবার (১৩ মার্চ) বেলা ১১টার দিকে সিনিয়র স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক জয়শ্রী সমদ্দার এই রায় দেন।
সাজাপ্রাপ্তরা হলেন-সাতক্ষীরা জেলার কলারোয়া থানার লোহাকুড়া গ্রামের মৃত রুহুল আমিনের ছেলে ইয়াহইয়া আমিন, যশোর জেলার ঝিকরগাছা থানার সংকরপুর গ্রামের মৃত শেখ মোজাম্মেল হকের ছেলে শেখ আমীনুর রহমান, মুন্সিগঞ্জ জেলার লৌহজৎ থানার নাগেরহাট গ্রামের আ. রহমান বেপারীর ছেলে মো. মনিরুজ্জামান রনি, যশোর জেলার ঝিকরগাছা থানার সংকরপুর গ্রামের মৃত শেখ মোজাম্মেল হকের ছেলে শেখ জাহিদুল ইসলাম, লক্ষীপুর জেলার রামগঞ্জ থানার জগৎপুর গ্রামের মো. আহম্মদ উল্লাহর ছেলে মো. জহিরুল ইসলাম তারেক।
আদালত ও মামলাসুত্রে জানা যায়, গত ২০১৮ সালের ০৪ অক্টোবর ঢাকা থেকে সোনা নিয়ে বেনাপোল যাচ্ছিল পাচারকারবারী একটি চক্র। এমন সংবাদে র্যাব-২,ঢাকা আরিচা মহাসড়কের মানিকগঞ্জের তরা এলাকায় চেকপোস্ট বসায়। ওই দিন বেলা ১১টার দিকে চেক পোস্টের সামনে বেনাপোলগামী একটি বাস আসলে র্যাব বাসটি থামায়। এ সময় সোনা পাচারকারী পাঁচ সদস্য বাস থেকে নেমে পালানোর চেষ্টা করলে র্যাব তাদের আটক করে। পরে তাদের দেহ তল্লাশি করে ২২৭টি স্বর্ণের বার উদ্ধার করে। যার ওজন ৪৩.৭ কেজি (২৬৪৭৭ গ্রাম)। এসময় জব্দ করা স্বর্ণের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি পাচারকারীরা। ঘটনার পরের দিন ৫ অক্টোবর মানিকগঞ্জ সদর থানায় মামলা রুজু হয়। এই মামলার তদন্তের ভার পান সদর থানার সাব-ইন্সপেক্টর মো. হারেস সিকদার। তিনি তদন্ত শেষে ২০১৯ সালের ১২ ডিসেম্বর আদালতে চার্জশিট দাখিল করেন। এতে ১৫ জনের সাক্ষীগ্রহণ শেষে আসামিদের অপরাধ প্রমাণিত হওয়ায় আদালতের বিচারক এই রায় দেন।
এ মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন অতিরিক্ত পি.পি মথুর নাথ সরকার ও আসামিপক্ষের আইনজীবী ছিলেন মোঃ নজরুল ইসলাম বাদশা।
এমএসএম / এমএসএম
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন
তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান
টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর