ঢাকা বৃহষ্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

চৌদ্দগ্রামে নৌকার আদলে বাড়ীর গেইট, দেখতে ভীড় করছে দর্শনার্থীরা


মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম photo মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম
প্রকাশিত: ১৩-৩-২০২৪ দুপুর ৩:৩৩

 কুমিল্লার চৌদ্দগ্রামের আলকরা ইউনিয়নের আশফালিয়া গ্রামের ‘মনোয়ারা মঞ্জিল’ নামে মিয়াজী বাড়ীতে নৌকার আদলে নিজবাড়ীর গেইট তৈরী করে হইছই ফেলে দিয়েছেন উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও আলকরা ইউপি’র ৪নং ওয়ার্ড সদস্য মীর্জা আলী হোসেন। বঙ্গবন্ধুর আদর্শ বুকে লালন করেন এবং নৌকার প্রতি অকৃত্রিম ভালোবাসা থেকেই তিনি এমন দর্শনীয় গেইট তৈরী করেছেন বলে জানা গেছে। অবয়বে জাতীয় পতাকার রঙের আকৃতি দেওয়ার ফলে গেইটটিতে বেশ নান্দনিকতা ফুটে উঠেছে। দর্শনীয় এ বাড়ীর গেইটটি দেখতে দূর-দূরান্ত থেকে আগত সাধারণ দর্শনার্থীরা প্রতিদিনই ওই এলাকায় ভীড় করছেন।

এ বিষয়ে চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও আলকরা ইউপি’র ৪নং ওয়ার্ড সদস্য মীর্জা আলী হোসেন বলেন, ‘ছাত্রজীবন থেকেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বুকে ধারণ করে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িয়ে পড়ি। কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক রেলপথ মন্ত্রী মো: মুজিবুল হক মুজিব এমপি’র দিকনির্দেশনায় পর্যায়ক্রমে উপজেলা ছাত্রলীগের নেতৃত্ব দেই। বঙ্গবন্ধুর আদর্শে উদ্বুদ্ধ হয়ে ছাত্র সমাজের সেবার মাধ্যমে রাজনীতিতে অবদান রাখার পাশাপাশি সাধারণ মানুষের সেবা করার জন্য সর্বদা চেষ্টা করেছি। বর্তমানেও ইউপি সদস্য হিসেবে সাধারণ মানুষের খেদমত করে যাচ্ছি। স্বাধীনতার প্রতীক নৌকা, উন্নয়নের প্রতীক নৌকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশ আজ স্মার্ট বাংলাদেশ হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে। নৌকা প্রীতি থেকেই আমার নিজ বাড়ীর প্রধান ফটকটি নৌকার আদলে নির্মাণ করেছি। বিষয়টি আমাকে অত্যন্ত আনন্দ ও তৃপ্তি দিয়েছে। এটি তৈরীর পর থেকেই দর্শনার্থীরা আকর্ষণীয় এ গেইটটি দেখতে প্রতিনিয়ত ভীড় করছে। বিষয়টি দেখেও মনে প্রশান্তি অনুভব করি। আমৃত্যু বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে নৌকার পক্ষে কাজ করে যাবো।

মো: ইউছুফ মজুমদার নামে এক দর্শনার্থী জানান, নৌকাকে ভালোবাসি। তাই আলকরা ইউনিয়নের আশফালিয়ায় নৌকার আদলে বাড়ীর গেইট তৈরী করেছে শুনে দেখতে এসেছি। আধুনিক ও মননশীল ডিজাইনে তৈরী নান্দনিক এ গেইটটি দেখতে অনেকেই ভীড় করছে। প্রকৃতপক্ষে গেইটটি অনেক সুন্দর হয়েছে। অপরূপ সুন্দর এ গেইটের ফলে বাড়ীটির সৌন্দর্য্যও বৃদ্ধি পেয়েছে।

এমএসএম / এমএসএম

হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে ইয়াবা, চাইনিজ কুড়াল ও নগদ টাকাসহ মাদক কারবারি আটক

ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ডের প্রলোভনে কিশোরী ধর্ষণ চেষ্টায় ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা

নওগাঁ জেনারেল হাসপাতালে চেরি গাছ উপহার: অনন্য নজির ‘তাল বেলাল’

বাউফলে অসচ্ছল ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান ও ঢেউটিন বিতরণ

আড়ানী পৌর এলাকায় অনুমোদন ছাড়াই ভবন নির্মাণের অভিযোগ,আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি

খাম্বার সঙ্গে ট্রাকের ধাক্কা, ছিটকে পড়ে যুবকের মৃত্যু

ত্রিশালে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নির্মাণশ্রমিকের মর্মান্তিক মৃত্যু

খাল খনন শেষে ১ কোটি ২২ লাখ টাকা ফেরত দিলেন সাটুরিয়ার ইউএনও

বাঘার জনপদে নতুন উদ্যমে জেগে উঠল ‘স্বপ্নসারথি’ কিশোরীরা

ভূরুঙ্গামারীতে সোনাহাট এলাকাবাসীর উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত

জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটে প্রবাসীদের ই-পাসপোর্ট সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত

ধর্মপাশায় ওসি কর্তৃক অর্থের বিনিময়ে হত্যা মামলার মূল আসামীসহ ০৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মনপুরায় ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার, পলাতক আরও একজনের বিরুদ্ধে মামলা