ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

টাঙ্গাইলে এতিম শিশুদের সাথে ইফতার করলেন ডিসি মোঃ কায়ছারুল ইসলাম


রাশেদ খান মেনন, টাঙ্গাইল photo রাশেদ খান মেনন, টাঙ্গাইল
প্রকাশিত: ১৩-৩-২০২৪ দুপুর ৩:৩৬

 টাঙ্গাইলে সরকারি শিশু পরিবারের এতিম শিশুদের সাথে পবিত্র রমজানের প্রথম রোজায় ইফতার করলেন  জেলা প্রশাসক মো. কায়সারুল ইসলাম। মঙ্গলবার ১২ মার্চ  জেলা প্রশাসকের আয়োজনে শহরের পুরাতন বাস টার্মিনাল সংলগ্ন সরকারি শিশু পরিবার বালিকায়  এই ইফতারের আয়োজন করা হয়। একই সময়ে টাঙ্গাইল শান্তি কুঞ্জ মোড় সংলগ্ন বেপারীপাড়া এলাকায় সরকারি শিশু পরিবার বালকেও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউল হক চৌধুরী। ইফতার মাহফিলে সরকারি শিশু পরিবারের (বালিকা) শতাধিক শিক্ষার্থী ইফতারিতে অংশ নেন। ইফতারের পূর্বে সরকারি শিশু পরিবারের সকল শিশুদের প্রতি রমজানের শুভেচ্ছা জানিয়ে তাদের খোঁজ নেন জেলা প্রশাসক। এসময় আরও উপস্থিত ছিলেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আইরিন আক্তার, জেলা সমাজসেবার উপপরিচালক মো. শাহআলম, ইউএনও সদর হাসান বিন মোহাম্মদ আলী, এনডিসি আল আমিন,  নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহিম শাহরিয়ার, সাবরিন, নাহিয়ান জান্নাত ও সরকারি শিশু পরিবার বালিকার উপ তত্ত্বাধায়ক তানিয়া আক্তার। ইফতারের পূর্বে শিশু পরিবারের ভাগ্য উন্নয়নে দেশ ও জাতীর কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানটি বাস্তবায়নে সহযোগীতায় ছিলেন নাজির মো. সিরাজুল ইসলাম। 

এমএসএম / এমএসএম

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত