লাকসামে গাছে গাছে আমের মুকুল বাম্পার ফলনের সম্ভাবনা
আবহাওয়া অনুকুলে থাকলে ও প্রাকৃতিক দূযোর্গে না পড়লে লাকসাম উপজেলা ও পৌরসভায় এবার আমের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। আম গাছগুলো থোকায় থোকায় আমের মুকুলে দোল খাচ্ছে। শীতের শেষ আম গাছের কচি ডোগাসবুজ পাতার ফাঁকে ফাঁকে হলদেটে মুকুল গুচ্ছ যেন উঁকি দিয়ে হাসছে। মৌমাছি যেন গুনগুন গান শোনাচ্ছে। কয়েক দিনের মধ্যে আমের মুকুলে পরিনত হবে পরিপূর্ন দানায়।
সরেজমিনে গিয়ে দেখা যায়, লাকসাম উপজেলা ও পৌরসভার অলিগলি, পাড়া মহল্লায় আমের মুকুলের গন্ধে মৌ মৌ করছে। গাছের মালিকগণ বলছে আবহাওয়া অনুকুলে থাকলে গত বছরের চাইতে ফলন ভাল হবে তারা জানান।
কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা যায়, লাকসাম উপজেলা ও পৌরসভায় প্রায় ১২৬ হেক্টর জমিতে মোট ২ হাজার ২৬৮ মেট্রিকঁন আমের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।
উপজেলার ছাদেক মিয়া আম বাগানের মালিক এর সাথে কথা হলে তিনি জানান এ বছর আমের গাছগুলোতে প্রচুর পরিমান মুকুল এসেছে। এখনও পর্যন্ত কোন প্রকার রোগ বালাই দেখা দেয়নি। আবহাওয়া ও ভাল। যদি কোন প্রকার প্রাকৃতিক বিপর্যয় না ঘটে তাহলে প্রচুর পরিমানে আমের ফলন আসবে।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ শাহেনুর ইসলাম দৈনিক সকালের সময় কে জানায়, আম চাষীদের কারিকরী দান ও লাকসাম উপজেলাা উত্তরদা ইউপিতে আম চাষীদের কারিগরী দান অব্যাহত রয়েছে। এ উপজেলায় ১২৬ হেক্টর জমিতে মোট ২ হাজার ২৬৮ মেঃ টন আম ফলন হওয়ার সম্ভাবনা রয়েছে তবে আবহাওয়া অনুকুলে থাকলে আমের বাম্পার ফলন পাবেন কৃষকরা।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন