রূপগঞ্জে প্রতিপক্ষের হামলায় দম্পতি আহত, বাড়িঘরে হামলা ভাংচুর
নারায়ণগঞ্জের রুপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন স্বামী-স্ত্রীকে পিটিয়ে গুরুতর আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার বিকেলে উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের দক্ষিণবাগ এলাকায় এ ঘটনা ঘটে। বুধবার সকালে ভুক্তভোগী রওশন আরা বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দেন।
রওশন আরা বেগম জানান, তার স্বামী খোকন ভুইয়ার সঙ্গে পাশ্ববর্তী প্রতিবেশী ওয়াসিম ভুইয়ার দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। এ বিরোধের জের ধরে ওয়াসিম ভুইয়া, রেহেনা বেগম, সোলমান মিয়া দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে রওশন আরার বাড়িতে প্রবেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এসময় রওশন আরা গালিগালাজ করতে নিষেধ করায় প্রতিপক্ষের লোকজন তাকে এলোপাথারিভাবে পিটিয়ে আহত করেন। এসময় স্বামী খোকন ভুইয়া বাচাঁতে এগিয়ে আসলে প্রতিপক্ষের লোকজন তাকেও পিটিয়ে গুরুতর আহত করেন। পরে হামলাকারী নগদ ও টাকা স্বর্ণালংকার লুট করে বাড়িঘর ভাংচুর করে চলে যায়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
এ ব্যাপারে প্রতিপক্ষের লোকজনের সঙ্গে যোগাযোগ করা হলে তারা তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যে বলে দাবি করেন।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, এ ধরনের একটি অভিযোগ পেয়েছি। তদন্ত মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
Link Copied