মান্দায় অস্ত্রের ভয় দেখিয়ে বসতভিটা দখলের চেষ্টা
নওগাঁর মান্দায় দিনদুপুরে অস্ত্রের ভয় দেখিয়ে বসতভিটাতে প্রবেশ পূর্বক গাছপালা কর্তনের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১২মার্চ) দুপুর দেড় টার দিকে উপজেলার মৈনম ইউপির দূর্গাপুর পানাতাপাড়া গ্রামে। ভূক্তভোগী আব্দুল জব্বার মৈনম ইউপির দূর্গাপুর পানাতাপাড়া গ্রামের মৃত আছির উদ্দিনের ছেলে। অপরদিকে অভিযুক্তরা হলেন, একই এলাকার প্রতিবেশি মৃত আবুল কাশেমের ছেলে মামুনুর রশিদ, শাহাদত হোসেনের ছেলে আব্দুস ছালাম, মল্লিক উদ্দিনের ছেলে রেজাউল করিম, খয়বর আলীর ছেলে খায়রুল ইসলাম ও পিতা অজ্ঞাতের ছেলে জনাব আলীসহ আরো অনেকে।
সরজমিনে গেলে ভূক্তভোগী আব্দুল জব্বার জানান, ০৩/৮৮ ভিপি (নিজ কেসের) মাধ্যমে ১৯৮৮ সন থেকে ২৩৮/১০ নং খতিয়ানের ৪৩১/৬৮৩ দাগে ০.৩৩ শতক জমি অদ্যবধি পর্যন্ত ভোগ দখলে আছি। হঠাৎ করে অভিযুক্তরা ঘটনার দিন দুপুরে ভাড়াটিয়া ১৫/২০ জন অস্ত্র হাতে এসে বসতভিটাতে প্রবেশ করে প্রায় ২ শতাধিক কলা গাছ, ২০-২৫ টি আম গাছ কেটে ফেলে প্রাণনাশের হুমকি প্রদান করে চলে যান।
তিনি আরো জানান, ৪৩৭/১২ (অর্পিত) ও ৫৬/২১ অর্পিত আপিল মামলায় অভিযুক্ত ব্যক্তি জয়লাভ করেন। জয়লাভ করার পর উক্ত সম্পত্তি অবমুক্ত করতে তিনি ব্যর্থ হন। ব্যর্থতার পর্যবসিত হয়ে অভিযুক্ত ব্যক্তি নওগাঁ জেলা প্রশাসকের অর্পিত সম্পত্তির আদেশ লঙ্ঘন করে বসতবাড়িতে অনধিকার প্রবেশপূর্বক গাছপালা কর্তন করেন। এই অবস্থায় যে কোন সময় অভিযুক্ত ব্যক্তি বড় ধরণের ক্ষত করতে পারে বলে আশংকা করছেন তিনি।
এব্যাপারে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী জানান, এবিষয়ে কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।
এমএসএম / এমএসএম
বগুড়ায় মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে প্রবাসীসহ নিহত ২
উত্তরাঞ্চলে আউশ ধানের কম দাম কৃষকদের লোকসান বাড়াচ্ছে উচ্চ উৎপাদন খরচের মাঝে ধানের দরপতন
আওয়ামী লীগ-কে ফেরাতে জামায়াতের দৌড়ঝাঁপ চলছে: রাশেদ খান
কুমিল্লায় একরাতে ১৮ থানায় পুলিশের সাঁড়াশি অভিযানে আটক ৬২৪
নরসিংদীতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্বাস্থ্যবিষয়ক ফ্যামিলি হেলথ ফোরাম
চট্টগ্রামে অগ্রণী ব্যাংকের পর্যালোচনা সভা অনুষ্ঠিত
নওগাঁয় কারাম উৎসবে তুলে ধরা হলো কার্মা ও ধার্মা—দুই ভাইয়ের কাহিনি
বাবুগঞ্জ ডিগ্রী কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত
হাওরের প্রত্যন্ত গ্রাম থেকে সহকারী জজ শুভ আহমেদ
নাচোলে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র ও পরিবার কেন্দ্রে চিকিৎসক সময়মতো না আসার অভিযোগ
ভূমি কর্মকর্তার কারসাজিতে প্রাপ্যের ১২ গুণ জমি নামজারি
নগরকান্দা উপজেলা প্রশাসন স্কুলে বছরে আয় ২০ লাখ, ব্যয় নিয়ে প্রশ্ন