ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

উলিপুরে শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ ও বাজার মনিটরিং এ প্রশাসনের অভিযান


আবুল কালাম আজাদ, উলিপুর photo আবুল কালাম আজাদ, উলিপুর
প্রকাশিত: ১৩-৩-২০২৪ বিকাল ৫:৪৫

কুড়িগ্রামের উলিপুরে রাস্তার উভয় পাশে থাকা শতাধিক অবৈধ ফুটপাতের দোকান উচ্ছেদ করা হয়েছে। বুধবার (১৩ মার্চ) বিকালে পৌর শহরের প্রাণ কেন্দ্র গবা মোড় থেকে মধ্য বাজার পর্যন্ত এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এ সময় পবিত্র রমজান মাস উপলক্ষে মানুষের দুর্ভোগ কমাতে উপজেলা প্রশাসন বাজার মনিটনিং করেন।
জানা গেছে, দীর্ঘদিন থেকে পৌর শহরের প্রধান সড়কের দুই পাশের ফুটপাত অবৈধভাবে দখল করে বিভিন্ন খুচরা ও পাইকারী পণ্যের প্রায় শতাধিক দোকান বসিয়ে ব্যবসা করে আসছিল দোকানীরা। এ কারনে প্রায় সময় শহরে যানজট লেগেই থাকে। ফলে জনসাধারনকে দুর্ভোগে পড়তে হয়। রমজান মাসে রোজাদার মানুষের শহরের ভিতর চলাচল ও কেনাকাটার সুবিধার্থে এ উচ্ছেদ অভিযান ও বাজার মনিটরিং করেন প্রশাসন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আতাউর রহমান, পৌর মেয়র মামুন সরকার মিঠু, ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা গোলাম মর্তুজাসহ প্রশাসনের কর্তা ব্যক্তিরা ।  
শহরে পণ্য ক্রয় করতে আসা জাহাঙ্গীর আলম (৫৪), রহিম মিয়া (৬৮), আশরাফুল ইসলাম (৩৭), সরোয়ার আলম (২৭) ও সালমা আক্তার (৫২)সহ অনেকে বলেন, রাস্তার দুই পাশে দোকান থাকায় মানুষের যাতায়াতের অনেক অসুবিধা সৃষ্টি হয়েছে। এ কারনে প্রতিনিয়ত বাজারে যানযট লেগেই থাকে। প্রশাসনের উদ্যোগে রাস্তা খালি করায় বাজারে আসা সাধারণ মানুষ নির্বিঘ্নে চলাচলসহ কেনাকাটা করতে পারবেন। এ সময় তারা নিয়মিত নিত্যপন্যের মূল্য নিয়ন্ত্রনের জন্য বাজার মনিটরিং এর দাবী জানান।
উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আতাউর রহমান বলেন, রাস্তার দুই পাশ দখল করে দোকান পাট বসানোর কারনে যানজটের সৃষ্টি হচ্ছে। এ কারনে মানুষকে দুর্ভোগে পড়তে হচ্ছে। এছাড়া দ্রব্যমূল্যের নিয়ন্ত্রন রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির