টিকটক-লাইকি-পাবজি বন্ধ নিয়ে যা বললেন মন্ত্রী
টিকটক, বিগো লাইভ, পাবজি, ফ্রি ফায়ার ও লাইকিসহ অনলাইনভিত্তিক ক্ষতিকর অ্যাপস বন্ধ বা অপসারণ সম্পর্কে হাইকোর্টের নির্দেশের বিষয়ে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তফা জব্বার বলেছেন, ‘আগে তো হাইকোর্টের নির্দেশনা পাই, পত্রিকার নির্দেশনা নিয়ে তো আমরা বন্ধ করতে পারব না।’
তিনি বলেন, ‘নির্দেশ পেলে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) কাজ করবে। আদালতের নির্দেশ অমান্য করে এ দেশে তো কেউ আর চলতে পারে না। সুতরাং আইন অমান্য করার কোনো সুযোগ নাই। আদালতের নির্দেশ পেলে বিটিআরসি পালন করবে।’
সোমবার (১৬ আগস্ট) দেয়া প্রতিক্রিয়ায় এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, ‘অনেক মন্ত্রণালয়কেই নির্দেশনা দিয়েছেন। আমার মন্ত্রণালয়ে আসুক। আমাদের একটি টেকলোজি আছে, বাংলাদেশে দেখা যাবে না এমন ওয়েবসাইট আমরা বন্ধ করে দিতে পারি। নিউজের মাধ্যমে দেখলাম আইনশৃঙ্খলা বাহিনী এবং ডিএসএ বা ডিজিটাল সিকিউরিটি এজেন্সিসহ অনেককেই নির্দেশ দিয়েছেন। এর মধ্যে একটি হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রণালয়। তারা কি ভূমিকা নেয়…। তবে বিটিআরসিকে দেয়া নির্দেশটা পরিষ্কার না। নির্দেশ পেলে বিটিআরসি কাজ করবে।’
এগুলো আসলেই বন্ধ করা যায় কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এই জায়গাগুলো তো আবার আদালত বোঝার কথা না। আমরা বন্ধ করে দিতে পারব। কিন্তু যারা ভিপিএন দিয়ে ব্যবহার করছে চায়, তারা ব্যবহার করতে পারবে। সেটা বন্ধ করার সক্ষমতা কারো নাই।’
এর আগে অনলাইন প্লাটফর্ম থেকে টিকটক, বিগো লাইভ, পাবজি, ফ্রি ফায়ার গেম ও লাইকিসহ এ ধরনের অনলাইনভিত্তিক ক্ষতিকর সব ধরনের অ্যাপ অপসারণ এবং লিংক অবিলম্বে বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
একই সঙ্গে সব অনলাইন প্লাটফর্ম থেকে টিকটক, বিগো লাইভ, পাবজি, ফ্রি ফায়ার গেম তথা লাইকির মতো সব ধরনের অনলাইন গেম এবং অ্যাপস বন্ধের কেন নির্দেশ দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।
আদেশের বিষয়টি নিশ্চিত করেন রিটকারী আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব।
সোমবার (১৬ আগস্ট ) হাইকোর্টের বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ এ বিষয়ে আদেশ দেন।
প্রীতি / প্রীতি
বৈশ্বিক প্রযুক্তি অর্থনীতির অন্যতম মঞ্চ ওয়েব সামিট: লিসবন থেকে দোহা এবং বাংলাদেশের সম্ভাবনা
এআইয়ের প্রভাবে রাষ্ট্র ও ব্যক্তিগত নিরাপত্তা হুমকির মুখে
ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে পেইজে লাইক নেওয়ার সুযোগ বন্ধ!
নিরাপত্তা নাকি গোপনীয়তার সংকট? চারপাশের ক্যামেরা নিয়ে নতুন বিতর্ক
শেষ হলো IBC 2026 -বিশ্ব মিডিয়ায় প্রযুক্তির নতুন দিগন্ত
IBC 2026 আমস্টারডামে বদলে যাচ্ছে সম্প্রচার প্রযুক্তির ভবিষ্যৎ
সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিধিনিষেধ ক্যালিফোর্নিয়ায়
‘রেট্রো নস্টালজিয়ায়’ সয়লাব সোশ্যাল মিডিয়া: সবার ৮০র দশকের লুক কেন
অ্যাপলের নতুন সিইওর সামনে বড় চার চ্যালেঞ্জ
ছবি সম্পাদনা থেকে অ্যালবাম তৈরি, সব কাজ করবে জেমিনি স্পার্ক
একাধিক ভাষা ও বক্তার কথাকে লাইভ টেক্সটে রূপান্তর করবে মেটার নতুন এআই
প্রতিযোগীদের সুবিধা দিতে ব্যবসার ধরন পরিবর্তনের নির্দেশ আদালতের