ঢাকা শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬

দ্রুতগতির পিকআপের ধাক্কায় নারী পরিচ্ছন্নতা কর্মীর মৃত্যু, চালক ও গাড়ি আটক


মনিরুজ্জামান মনি photo মনিরুজ্জামান মনি
প্রকাশিত: ১৪-৩-২০২৪ দুপুর ১২:১

আজ সকাল অনুমান ৫:৪৫ ঘটিকায় গাবতলি বাস টার্মিনালের প্রায় ১৫০ মিটার দক্ষিনে গাবতলি- দ্বীপনগর সড়কে বেপরোয়া গতির একটি পিক-আপের ধাক্কায় ঢাকা উত্তর সিটি করপোরেশনে কর্মরত এক নারী পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যু হয়েছে। নিহত পরিচ্ছন্নতাকর্মী আমেনা বেগম (৪৫)। তার স্বামীর নাম মোঃ আবদুল করিম। নিহতের ঠিকানা দক্ষিণ বাড্ডা হলেও কর্মসূত্রে সিটি করপোরেশন নতুন মহল্লার ৪ নম্বর গলির একটি বাসায় বসবাস করতেন। 

সরেজমিনে জানতে পারি, বৃহস্পতিবার ভোরে পরিচ্ছন্নতাকর্মী আমেনা বেগম দায়িত্ব পালনের উদ্দেশ্যে গাবতলি-দ্বিপনগর মোহাম্মদপুর সড়কের ঢাল বেয়ে সড়কের ওপরে উঠতে গেলে বেপরোয়া গতির মাটিভর্তি একটি পিক-আপ ঢাকা-আরিচা মহাসড়কের দিকে যাচ্ছিলো। খানাখন্দে ভরা নির্মাণাধীন কাটা সড়কে বেপরোয়া গতিতে চলতে থাকা পিক-আপটি কিছুটা সামনেই গভীর কাটা গর্ত দেখে চালক হতবুদ্ধি হয়ে ডানদিকের ফুটপাতের দিকে গাড়ি চালিয়ে দিলে তা রাস্তায় উঠতে থাকা আমেনা বেগমকে সজোরে ধাক্কা দিয়ে প্রায় ১০০ ফুট দুরে উড়িয়ে নিয়ে নিচের খাদে নিয়ে সজোরে আছড়ে পড়ে। এতে ঘটনাস্থলেই আমেনা বেগমের মৃত্যু হয়েছে। 

ঘটনাস্থল থেকে গাড়ির চালক নাজমুল ইসলাম (২৮) ও চট্ট-মেট্রো-শ ১১-৪৭ ৫৫ গাড়িটি আটক করা হয়েছে । দূর্ঘটনার পরপরই ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রায় ১৫০০ পরিচ্ছন্নতাকর্মী ঢাকা-আরিচা মহাসড়কে বসে অবরোধ সৃষ্টি করেন। এতে সকাল থেকে রাস্তার উভয় পাশে গাড়ির দীর্ঘ জট সৃষ্টি হয়েছে। থমকে আছে যানচলাচল। 

ঘটনাস্থলে মিরপুর ডিভিশনের উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগন  উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখলেও আন্দোলনকারী পরিচ্ছন্নতা কর্মীরা বলছেন, তাদের ঝুঁকিভাতা সহ দাবীদাওয়া মেনে নেওয়ার ঘোষণা দেওয়ার আগ পর্যন্ত তারা অবরোধ চালিয়ে যাবেন। অপ্রিতিকর  ঘটনা এড়াতে ঘটনাস্থলে গাবতলি তিনরাস্তায় অতিরিক্ত দু প্লাটুন পুলিশ মোতায়েন করা হয়েছে।

সহকারী পুলিশ কমিশনার (দারুস সালাম জোন) মফিজুর রহমান পলাশ বলেন, বর্তমানে (সকাল ৮:৪০)  পরিস্থিতি শান্ত থাকলেও রাস্তার উভয় পাশে যান চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পর্যবেক্ষণ করছেন, গাড়ির চালককে  গ্রেফতার ও গাড়িটিকে জব্দ করে থানায় নেওয়া হয়েছে ,মামলার প্রক্রিয়া চলমান । যানবাহন চলাচল এখন স্বাভাবিক ।

এমএসএম / এমএসএম

হাজারীবাগে বাসা থেকে ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

মরহুম আবু তাহেরের নামফলক নেই দুই দশকেও

বিএমইউতে র‌্যালি, সেমিনার, চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ নানা আয়োজনে ১৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস ২০২৬ উদযাপিত

নাভানা ফার্মার সাবেক চেয়ারপারসন সাইকা মাজেদের ভয়ংকর জালিয়াতি

শের-ই-বাংলা নগর থানা দক্ষিন ও তেজগাঁও থানা দক্ষিন জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

৮০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, দুই আসামির জামিনে হতাশ বাদী

নরসিংদীতে ব্যাংক কর্মকর্তাদের বিরুদ্ধে কোটি টাকার তছরুপের অভিযোগ

শ্যামপুরে স্টিল মিলের বয়লার বিস্ফোরণে দগ্ধ ৮, জাতীয় বার্নে ভর্তি

মিরপুর-১০ হতে তালতলা পর্যন্ত সড়ক ও নর্দমা উন্নয়ন কাজের উদ্বোধন

রাস্তা-ফুটপাত দখল করলে কঠোর ব্যবস্থা: ডিএমপির সতর্কবার্তা

নির্বাহী প্রকৌশলীদের সশরীরে উপস্থিত হয়ে চলমান সব কাজ যাচাই করার নির্দেশ ডিএনসিসি প্রশাসকের

এনবিআর সংস্কার আন্দোলন ঘিরে নতুন বিতর্ক

বাপা'র নব নির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর