জাতীয় শোক দিবস উপলক্ষে সাটুরিয়ায় আলোচনা সভা ও দোয়া মাহফিল
সর্বকালের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মানিকগঞ্জের সাটুরিয়ায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সাটুরিয়া উপজেলা আওয়ামী যুবলীগের আয়োজনে (১৬ আগস্ট) সোমবার দুপুর ২ টার দিকে উপজেলা ডাকবাংলোয় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাটুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আব্দুল মজিদ ফটো। এছাড়াও বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা পরিষদের সদস্য ও হরগজ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমজাদ হোসেন লাল মিয়া, বালিয়াটি ইউপি চেয়ারম্যান মোঃ রুহুল আমিন, উপজেলা যুবলীগের সভাপতি মোঃ রেজাউল করিম রেজা প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীগের সাধারণ সম্পাদক ও ফুকুরহাটি ইউপি চেয়ারম্যান মোঃ আফাজ উদ্দিন মাষ্টার, হরগজ ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন জ্যোতি, সাটুরিয়া ইউপি চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন পিন্টু, উপজেলা যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ জুয়েল হোসেন, সাটুরিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ আনোয়ার হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ শামীম হোসেন, বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগ সদস্য রাজ্জাক হোসেন রাজ, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি প্রদ্যোত ঘোষ এ্যাপোলো, সেচ্ছাসেবকলীগ নেতা মোঃ ওয়াইদুর রহমান, মোঃ আল মামুন আজাদ, সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ গোলাম মওলাসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা ও দোয়া মাহফিল শেষে ১৫ আগস্টে সকল শহীদদের মাগফিরাত কামনায় ৫০০ শত প্যাকেট রান্না করা খাবার বিতরণ করা হয়।
এমএসএম / এমএসএম
দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ
কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা
টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
Link Copied