ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

চৌগাছায় প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে পাট বীজ বিতরণ


ইমাম হোসেন সাগর, চৌগাছা photo ইমাম হোসেন সাগর, চৌগাছা
প্রকাশিত: ১৪-৩-২০২৪ দুপুর ৪:১২

যশোরের চৌগাছায় চলতি খরিফ-১ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে পাট বীজ বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষি অফিস মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহার সভাপতিত্বে প্রধান অতিথির আলোচনা করেন উপজেলা চেয়ারম্যান ড. এম মোস্তানিছুর রহমান। 
অন্যান্যের মধ্যে আলোচনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হোসাইন, ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ মল্লিক প্রমূখ।
আলোচনা সভায় নেতৃবৃন্দ বলেন, আমাদের পাটের চাষ বাড়াতে হবে। পাট চাষীদের সার্বিক সহযোগিতার জন্য বর্তমান সরকার আন্তরিক। 
নেতৃবৃন্দ আরো বলেন, পাট চাষীদের একটি সমস্যা হচ্ছে পাট জাগ দেয়া। পর্যাপ্ত পানি না থাকার কারনে পাট জাগ দেয়া কষ্টসাধ্য হয়ে পড়ে। তবে যেখানে পানির ব্যবস্থা থাকবে সেখানে কৃষকদের পাট জাগের ব্যবস্থা করা হবে। এ বিষয়ে উপজেলা প্রশাসন সহযোগিতা করবে। 
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোঃ শামীম খান, প্রেসক্লাব চৌগাছার সভাপতি সহকারী অধ্যাপক ইয়াকুব আলী, অধ্যক্ষ আবু জাফরসহ বিভিন্ন ইউনিয়নের প্রান্তিক কৃষক ও কৃষাণীবৃন্দ। 
আলোচনা সভা শেষে নেতৃবৃন্দ ১ হাজার কৃষক ও কৃষাণীর মধ্যে ১ কেজি করে পাটের বীজ বিতারণ করেন।

এমএসএম / এমএসএম

আদমদীঘিতে জমি সংক্রান্ত বিরোধে নারীকে মারধরের অভিযোগ

মির্জাগঞ্জে ছাত্রদলের পাল্টাপাল্টি কমিটি ঘোষণায় তোলপাড়

দিনাজপুরের ঘোড়াঘাটে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, নির্যাতনের অভিযোগ

মুসলিম সেজে বিয়ে, দুই সন্তান রেখে ফের হিন্দু হয়ে আরেক বিয়ে

নরসিংদীতে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

ধুনটে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ নেতা রানা গ্রেপ্তার

অব‌শে‌ষে ক্লোজ হলেন সাভারের বিতর্কিত এসআই নেয়ামত উল্লাহ

ডেমরায় গৃহবধূর প্রবাসীর স্ত্রীর কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি এবং রাজমিস্ত্রিকে মারধর।

গুরুদাসপুরে প্রতিবন্ধীর সম্পত্তি জোরপূর্বক দখল চেষ্টার অভিযোগ

দুই পদে এক কর্মকর্তা, মাঠপর্যায়ে স্বাস্থ্যসেবায় ব্যাঘাতের অভিযোগ

উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত এক

চাঁপাইনবাবগঞ্জে নকল কীটনাশক তৈরি ,জরিমানাসহ ১ বছরের কারাদণ্ড

পঞ্চগড়ে চা-বাগান দখলের অভিযোগে বিধবাকে মারধর ও শ্লীলতাহানি, থানায় লিখিত অভিযোগ