ঠাকুরগাঁওয়ের গড়েয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন
ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের গড়েয়া গোপালপুর গ্রামে এক প্রেমিকা বিয়ের দাবিতে প্রেমিকের বাসায় ১০ দিন ধরে অনশন করছেন। গড়েয়া গোপালপুর গ্রামের আব্দুর সাত্তারের মেয়ে শাহিদা আক্তারের (২২) কয়েক বছর আগে ঠাকুরগাঁও মুন্সিরহাটের তরিকুলের সাথে বিয়ে হয়। তার স্বামীর সাথে পারিবারিক কলহের কারণে দুই বছর ধরে বাপের বাড়িতে অবস্থান করছেন বলে জানান।
দীর্ঘদিন বাবার বাড়িতে অবস্থান করার ফলে শাহিদা আক্তারের স্বামী আরেকটি বিয়ে করেন। ওই স্ত্রীর একটি সন্তানও রয়েছে। এরই মধ্যে গড়েয়া গোপালপুর গ্রামের বেলাল ইসলামের ছেলে মানিক তাকে বিয়ের আশ্বাস দিয়ে জোরপূর্বক একাধিকবার শারীরিক সম্পর্ক গড়ে তোলে। একপর্যায়ে শাহিদা মানিককে বিয়ের কথা বললে মানিক তার কথায় কর্ণপাথ না করলে গত ৭ আগস্ট শাহিদা মানিকের বাসায় গিয়ে উঠে অনশন শুরু করেন। মানিকের পরিবারের লোকজন শাহিদাকে তাদের বাড়ি থেকে টানা-হেঁচড়া করে বের করে সরকারি প্রকল্পের ঘরে তালা মেরে বন্দি করে রাখে। গত ৮ আগস্ট প্রকল্পের ঘর ও জায়গা হস্থান্তর করার জন্য ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার ও গড়েয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেখানে যান। শাহিদা আক্তার যেন উনাদের সাথে দেখা করতে না পারে সেজন্য তাকে ঘরে বন্দি করে তালা মেরে রাখা হয়।
স্থানীয় লোকজন শাহিদাকে বন্দি অবস্থায় দেখতে পেয়ে সেখান থেকে উদ্ধার করেন। মানিকের পরিবারের হাতে তাকে তুলে দিয়ে স্থানীয়ভাবে বসে বিষয়টি সমাধানের কথা বলা হয়। গত ৯ আগস্ট রাতে বিয়ে দেয়ার কথা বলে মানিকের পরিবার শাহিদাকে নিয়ে সোহরাব কাজীর কাছে যায়। কিন্তু ৩ লাখ টাকা মোহরানা করতে চাইলে বিয়ে না দিয়েই ফেরত নিয়ে আসে। দফায় দফায় আপস-মীমাংসার জন্য বসা হলেও ঘটনার ১০ দিন অতিবাহিত হলেও এখনো কোনো সমাধান না হওয়ায় এলাকাবাসীর মনে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সেই সাথে তারা ক্ষোভ প্রকাশ করেছেন।
সোমবার (১৬ আগস্ট) সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেদওয়ানুল হক রেদো শাহ্কে বিষয়টির সুরাহা করে দেয়ার জন্য বলেছেন বলে জানান তিনি।
এমএসএম / জামান
আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ
ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে
Link Copied