ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

লেবুর দাম বাড়ায় না কিনে ফিরে যাচ্ছেন ক্রেতা


গুরুদাসপুর প্রতিনিধি photo গুরুদাসপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৪-৩-২০২৪ দুপুর ৪:৫০

পবিত্র রমজান মাস সামনে রেখে নাটোরের গুরুদাসপুরে লেবুসহ নানা ধরনের ফলের দাম বেড়েছে বহুগুণ। বাজারে লেবু বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৪০ টাকা কেজি দরে। যা রোজা শুরুর আগেও ছিলো ৬০ থেকে ৭০ টাকা কেজি। এ মাসে রোজাদারদের জন্য অতি প্রয়োজনীয় লেবুসহ, তরমুজ, মাল্টা, আঙুর, কলা ও খেজুরসহ চিনি, অন্যান্য সয়াবিন তেল, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা মরিচ, ছোলা, বেগুন, ডাল, মুড়ি, এসব পণ্যের দাম বাড়ায় বেশির ভাগ ক্রেতারা এসব পণ্য না কিনে ফিরে যাচ্ছে। কারণ বেশি দাম দিয়ে এসব পণ্য কেনার সামর্থ নেই সল্প আয়ের দিনমজুরদের। তাই অসন্তোষ প্রকাশ করছেন তারা।

ব্যবসায়ীদের দাবি- লেবুর মৌসুম না থাকায় এবং সরবরাহ কম থাকায় দাম বেড়েছে। উপজেলার চাঁচকৈড় বাজারে ১ কেজি লেবু ১২০ থেকে ১৪০ টাকায় বিক্রি হচ্ছে। অথচ রোজার আগের দিন পর্যন্ত এই লেবু ৬০-৭০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। এছাড়া চাঁচকৈড়, নাজিরপুর, কাছিকাটা, নয়াবাজারসহ আশেপাশের বাজার গুলোতে একই মূল্যে এবং কেজি দরে বিক্রি হচ্ছে লেবু।

লেবু বিক্রেতা সুমন, রেজাউল, আকবার জানায়- লেবুর মৌসুম কেবল শুরু হয়েছে। এরইমধ্যে আবার রমজান মাস। তাই লেবুর চাহিদাও বেশি। বেশি দামে কিনতে হচ্ছে লেবু। তাই বেশি দামেই বিক্রি করতে হচ্ছে। 

গতকাল চাঁচকৈড় বাজার ঘুরে কয়েকজন ক্রেতার সাথে কথা বলে জানাযায়- তারা বলেন কাঁচা মরিচ বাদে আলু, পেঁয়াজ, বেগুন, লেবুসহ সকল পণ্যের দাম এত বেশি যে আমাদের কেনার সামর্থ নাই।  যে তালিকা নিয়ে বাজারে এসেছি তার অর্ধেকও কিনতে পারিনি টাকা শেষ হয়ে গেছে। দিন মজুরের কাজ করে যে টাকা পাই তা দিয়ে সংসার চালানো কষ্টকর হয়ে পড়েছে।

গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা আক্তার বলেন- এ ব্যাপারে বাজার মনিটরিং করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির