অবশেষে বরের সন্ধান মিলেছে
ঠাকুরগাঁওয়ে ফুলবাবুর বাড়িতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন
ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা মিতাপাড়া গ্রামে নিখোঁজ বর ফুলবাবু চন্দ্র বর্মণের সন্ধান মিলেছে। গত রোববার (১৫ আগস্ট) রাতে তার বাড়িতে বিয়ের আনুষ্ঠানিকতার আয়োজন সম্পন্ন হয়। সোমবার (১৬ আগস্ট) তার বৌভাত অনুষ্ঠিত হয়।
জানা গেছে, ওই গ্রামের প্রভাত চন্দ্র বর্মণের ছেলে ফুলবাবু চন্দ্র বর্মণের দীর্ঘদিন ধরে সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের হরিনারায়ণপুর গ্রামের দালালপাড়া গ্রামের হরি বর্মণের মেয়ে প্রতিমা রানী ওরফে শেফালীর প্রেমের সম্পর্ক ছিল। এ অবস্থায় ১৫ দিন পূর্বে শেফালী বিয়ের দাবিতে ফুলবাবুর বাড়িতে অনশন শুরু করেন। পরে উভয় পরিবারের লোকজন আনুষ্ঠানিকভাবে বিয়ের সিদ্ধান্ত নিয়ে উভয়ের হিন্দু ধর্মীয় রীতি অনুযায়ী বিয়ে রেজিস্ট্রি করিয়ে বিদায় আনুষ্ঠানের দিন ধার্য করে কার্ডও ছাপানো হয়। এতে বৃহস্পতিবার গায়ে হলুদ, শুক্রবার বরযাত্রী ও শনিবার বৌভাত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ওই অবস্থায় গত বৃহস্পতিবার দুপুরে ফুলবাবু বিয়ের বাজার করার কথা বলে বাড়ি থেকে বের হয়ে নিরুদ্দেশ হন। বিয়ের দিন শুক্রবার দীর্ঘক্ষণ অপেক্ষার পর বরকে খুঁজে না পেয়ে কনে প্রতিমা রানী ওরফে শেফালীর পরিবারের লোকজন কনেকে ফুলবাবুর বাড়িতে দিয়ে আসেন। এ অবস্থায় অবশেষে গত রোববার বিয়ের আনুষ্ঠানিকতা এবং সোমবার বৌভাত অনুষ্ঠান সম্পন্ন হয়। এতে উভয় পরিবারের লোকজন সন্তোষ প্রকাশ করেছেন।
এমএসএম / জামান
আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ
ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে
Link Copied