কেরানীগঞ্জে আটক তিন ভুয়া ডিবি পুলিশ
ঢাকার কেরানীগঞ্জে তিন ভুয়া ডিবি পুলিশ গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছে হাবিবুর রহমান বাবু (৪৫), লোকমান হোসেন (৬৩) ও মোঃ গোলাম হোসেন (৩৫)। ১৪ ই
মার্চ দুপুরে ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার ডিবি মুবাশশিরা হাবিব খান তার নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন। তিনি সংবাদ সম্মেলনে আরো জানান, গত ১১ মার্চ দুপুরে লায়ন শপিং মলের সামনে থেকে রাকিবুল ইসলাম নামে এক ঔষধ ব্যবসায়ীকে ডিবি পুলিশের পরিচয় দিয়ে গ্রেপ্তার করে। তাকে একটি সিএনজি অটো রিক্সায় উঠিয়ে নিয়ে ঝিলমিল আবাসিক প্রকল্পের ভিতরে নিয়ে যায়। এ সময় ওই ভুয়া ডিবি পরিচয়দান কারী তিন ব্যক্তি তাকে ভয় ভীতি দেখিয়ে তার সাথে থাকা ১৫ হাজার টাকা নিয়ে নেয়। পরে ওই ব্যবসায়ী স্ত্রীকে ফোন করে বিকাশের মাধ্যমে আরো ৮২ হাজার টাকা হাতিয়ে নেয়। টাকা নেওয়ার কাজ শেষ হইলে তার কোন আর সমস্যা হবে না বলে তাকে ছেড়ে দেয়। এ সময় ওই ব্যবসায়ী কৌশলে তাকে বহনকারী সিএনজি অটো রিক্সার নাম্বারটি লিখে রাখেন। পরে তিনি এই ঘটনাটির বিষয়ে কেরানীগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেন। এতে থানা পুলিশ মামলাটি ঢাকা জেলা দক্ষিণ ডিবিতে হস্তান্তর করেন। ঢাকা জেলা দক্ষিণ ডিবির ওসি মো: জাহাঙ্গীর আলমের নেতৃত্বে ডিবির একদল পুলিশ সদস্য সিএনজি অটো রিক্সার নাম্বারের সূত্র ধরে চুনকুটিয়া চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে ওই ভুয়া ডিবির তিনজনকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে প্লাস্টিকের তৈরি একটি ওয়াকি-টুকি, একজোড়া স্টিলের তৈরি হ্যান্ডকাপ, পুলিশের ব্যবহারিক একটি সিগন্যাল লাইট,ডিবি পুলিশের ত্রিতি পোশাক ও নগদ ৪০ হাজার টাকা উদ্ধার করা হয়। ব্যবসায়ী রাকিবুল ইসলামকে উঠিয়ে নেওয়ার সময় লোকমান হোসেন নিজেকে ডিবির ওসি পরিচয় দেয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
Link Copied