ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

মান্দায় সড়ক দূর্ঘটনায় মটরসাইকেল চালক নিহত


মান্দা প্রতিনিধি photo মান্দা প্রতিনিধি
প্রকাশিত: ১৪-৩-২০২৪ বিকাল ৫:২১

 নওগাঁর মান্দায় মোটর সাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রাসেল রানা (২০) নামে এক মোটর সাইকেল চালক নিহত হয়েছে। নিহত রাসেল উপজেলার কশব ইউপির তালপাতিলা বাজার এলাকার  মোতাহার হোসেনের ছেলে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে উপজেলার নূরুল্যাবাদ ইউপির মিরপাড়া এলাকায়। 

পুলিশ ও স্থানীয়রা জানাগেছে, নিহত যুবক বৃহস্পতিবার দুপুরে বাড়ি থেকে প্রসাদপুর বাজারের দিকে যাচ্ছিলেন। যাওয়ার সময় পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই যুবক ছিটকে পড়ে গুরুত্বর আহত হন। আহত যুবককে  স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার সময় পথিমধ্যে তিনি মারা যান। 

এব্যাপারে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী জানান, এলাকাবাসীর সহায়তায় ঘটনাস্থলে পৌঁছে ঘাতক ট্রাকটি আটক করলেও চালক ও হেলপারকে আটক করা যায়নি। এখন পর্যন্ত নিহতর পরিবারে কেউ অভিযোগ করেননি। কেউ অভিযোগ করলে মামলা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ