দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০টি অক্সিজেন সিলিন্ডার সরবরাহ
করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য ঢাকার দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০টি অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করা হয়েছে। ঢাকা জেলার দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে অানুষ্ঠানিকভাবে অক্সিজেন সিলিন্ডারসহ রিফিল করতে নগদ আরো ৪ লাখ টাকা হস্তান্তর করা হয়। প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমানের নিজস্ব অর্থায়নে দেয়া হয়। তিনি তার ফজলুর রহমান ফাউন্ডেশনের মাধ্যমে এ সব অক্সিজেন সরবরাহ করেন। স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক তত্ত্বাবধানে ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগ এতে সহযোগিতা করে।
দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এফএম ফিরোজ মাহমুদ নাঈম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন ফজলুর রহমান ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ মোল্লা ।
প্রধান অতিথি বক্তব্যবে আলমগীর হোসেন বলেন, আমাদের এমপি সাহেব দোহার ও নবাবগঞ্জ এর জনগনের চিন্তা করে এই অক্সিজেন সরবরাহ ব্যবস্থা করেছে। যাতে করোনা রোগী অক্সিজেনের অভাবে না মারা যায়। দোহারে যখন করোনা রোগী ভতির জন্য আইসিইউ দরকার ছিল তখনও আমাদের এমপি সালমান এফ রহমান সেই আইসিইউর ব্যবস্থা করে দিয়েছে।
সভাপতির বক্তব্যে দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এফএম ফিরোজ মাহমুদ নাঈম বলেন, আমরা প্রসাশনের পক্ষ থেকে দোহারের জন্য কাজ করে যাচ্ছি। জনগণ সচেতন না হলে করোনা ভয়াবহ হতে পারে। দোহারে মানুষের ভাগ্য অত্যান্ত ভাল যে সালাম এফ রহমানের মত একজন সাংসদ সদস্য পেয়েছে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দোহার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জসীমউদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলী আহসান খোকন শিকদার, ঢাকা জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ফজলুর রহমান (ফজলু ),থানার তদন্ত কর্মকর্তা মাসুদুর রহমান,বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক উপকমিটির সদস্য সুরুজ আলম সুরুজ,দোহার প্রেসক্লাবে সাবেক আহ্বায়ক তারেক রাজিব, ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগের সভাপতি গিয়াস উদ্দিন সোহাগ প্রমুখ ।
এমএসএম / জামান
লাকসামে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের উদ্যোগে বাঁশখালীতে ত্রাণ বিতরণ
বাগেরহাটে জালে আটকা পড়া বিশাল অজগর আটক, পরে সুন্দরবনে অবমুক্ত
লাকসামে বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৬ পালিত
মান্দায় মহিলাদল নেত্রীর ক্ষমতায় কাটা হচ্ছে সরকারি রাস্তার দুই শতাধিক গাছ
খুলনায় ৬০৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য
আদমদীঘি মাধ্যমিক শিক্ষা অফিসের চোরাই মালামাল উদ্ধার, গ্রেপ্তার-২
কুড়িগ্রামে ৯০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, জরিমানা
ঝিনাইদহে চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতাকে ফাঁসানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন
পটুয়াখালীতে এক হাতে ছাতা, অন্য হাতে কলম, বৃষ্টির মধ্যেই পরীক্ষা দিলেন শিক্ষার্থীরা
বন্যা দুর্গতদের পাশে দাঁড়ালো ইউপিডিএফ গণতান্ত্রিক
ধামইরহাটে বিজিবি'র অভিযানে নেশার সিরাফ উদ্ধার
মাগুরা সদর হাসপাতালে বিশুদ্ধ পানির ফিল্টার স্থাপন, রোগী-স্বজনদের স্বস্তি
কুমিল্লায় জলাবদ্ধতার মধ্যেও থেমে নেই পরীক্ষা, নৌকায় চড়ে কেন্দ্রে শিক্ষার্থীরা
Link Copied