ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

মোহাম্মদপুরে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত, আহত- ২


নিজাম উদ্দিন photo নিজাম উদ্দিন
প্রকাশিত: ১৫-৩-২০২৪ দুপুর ৩:৫

রাজধানীর মোহাম্মদপুর বসিলা রোডে ময়ূর ভিলার সামনে কাভার্ড ভ্যানের ধাক্কায় আব্দুল্লাহ মাহমুদ রিফাত(১১) নামে এক শিশু নিহত হয়েছে আহত হয়েছে আরো দু'জন। 

এ ঘটনায় নিহত শিশুটির বাবা আব্দুল হাই লিটন (৫২) ও ফাহাদ (১৪) নামে আরও দুইজন আহত হয়েছেন। ঘটনার পর কাভার্ড ভ্যান জব্দ ও চালক আবু জাহিদ রাজুকে আটক করেছে মোহাম্মদপুর থানা-পুলিশ।

বৃহস্পতিবার (১৪ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত দুইজনকে উদ্ধার করে জাতীয় হৃদরোগ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত শিশুটির লাশ শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালেের মর্গে রয়েছে বলে জানা যায়।

মোহাম্মদপুর থানার পরিদর্শক (অপারেশন) সবুজ রহমান লেন, রাত ১২টার দিকে মোহাম্মদপুরের ময়ূর ভিলার সামনে দিয়ে আব্দুল হাই লিটন তার ছেলে আব্দুল্লাহ মাহমুদ রিফাত ও দোকানের কর্মচারী ফাহাদকে নিয়ে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। এ সময় একটি কাভার্ড ভ্যান মোটরসাইকেলকে, ধাক্কা দিলে তিনজনই মোটরসাইকেল থেকে পড়ে যান এবং শিশু আব্দুল্লাহ আল রিফাত চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়। আহত দুইজনকে উদ্ধার করে হৃদরোগ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় কাভার্ড ভ্যানের চালক আবু জাহিদ রাজুকে আটক করা হয়েছে এবং কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে। তিনি আরও বলেন, নিহত শিশুটির মরদেহ শহিদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তারা কেরানীগঞ্জ থানার ওয়াশপুর টাওয়ার গলি এলাকায় থাকে। তার বাড়ি নোয়াখালী জেলার সেনবাগ থানার উত্তর সাহাপুর গ্রামে।

এমএসএম / এমএসএম

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল

মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ

তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়