প্রায় ৩ বছর ধরে কারাগারে কাশ্মীরের সাংবাদিক আসিফ
২০১৮ সালে জঙ্গিবাদ দমন আইনের আওতায় গ্রেপ্তার হওয়া কাশ্মীরের সাংবাদিক আসিফ সুলতান কারাগারে আছেন প্রায় ৩ বছর (সর্বমোট এক হাজার দিন)। কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।
একটি ইংরেজি ম্যাগাজিন কোম্পানিতে সহকারি সম্পাদক হিসেবে কাজ করতেন ৩৪ বছর বয়সী এই সাংবাদিক। ২০১৮ সালের জুলাইয়ে তার প্রকাশিত একটি প্রতিবেদন ‘দ্য রাইজ অফ বুরহান’লেখার দায়ে তাকে গ্রেপ্তার করে ভারতীয় পুলিশ।
সেখানে কাশ্মীরের বিদ্রোহীগোষ্ঠীর সদস্য বুরহানের হত্যার বিষয়টি তুলে ধরা হয়। এর প্রেক্ষিতে তাকে আটক করে পুলিশ। এছাড়াও তার বিরুদ্ধে হত্যা, হত্যা চেষ্টা ও চিহ্নিত জঙ্গিদের আশ্রয় দেয়াসহ অন্যান্য অভিযোগও রয়েছে।
আসিফ সুলতান তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ অস্বীকার করেন। তার পরিবার ও ঐ ম্যাগাজিনের সম্পাদক জানান, শুধুমাত্র সাংবাদিকতার কাজের জন্য তাকে গ্রেপ্তার করা হয়।
এনিয়ে আসিফের আইনজীবী প্রশ্ন তোলেন, গোলাগুলির সময় তিনি সেখানে ছিলেন না। তাহলে কিভাবে তার বিরুদ্ধে ৩০২ ধারার হত্যা মামলা, ৩০৭ ধারার হত্যা চেষ্টার মামলা ও অন্যান্য অপরাধের মামলা দেয়া হয় ?
শুধুমাত্র একটি প্রতিবেদনের জন্য একজন সাংবাদিককে গ্রেপ্তার করা যায় না, এমন বক্তব্য সাংবাদিক সমাজের। অবিলম্বে আসিফ সুলতানের মুক্তিও দাবি করেন তারা।
প্রীতি / জামান
প্রয়োজনে খেলা-সাংস্কৃতিক কেন্দ্র বন্ধ করে শিল্পখাতে বিদ্যুৎ দেওয়া হবে
দুদিনে তৃতীয়বারের মতো আটক রাহুল-প্রিয়াঙ্কা গান্ধী
শিক্ষার্থীর হাত উড়ে গেছে, বিক্ষোভ দমনে গ্রেনেড ব্যবহার করবে না ফ্রান্স
গ্রিসের ক্রিট দ্বীপের দক্ষিণে সাগর থেকে ১৯৫ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার
জাপানে মার্কিন সেনাদের ওপর কারফিউ জারি, নিষিদ্ধ হলো মদ
রাশিয়া-ইউক্রেনকে ৩ দফাভিত্তিক যুদ্ধবিরতি প্রস্তাব দিলো ভারত
রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী
ইসরায়েলে নির্বাচনের তোড়জোরের মধ্যেই ৭ অক্টোবর হামলার তৃতীয় বার্ষিকী পালন
সৌদির ২ বিমানবন্দর ও ৪ সেনাঘাঁটিতে হামলা হুথিদের
ইরানে ৮ মাসে ৮১টি যুদ্ধবিমান, ড্রোন ও হেলিকপ্টার খুইয়েছে যুক্তরাষ্ট্র
কৃষ্ণ সাগরে তেলবাহী জাহাজে হামলা, ২৩ ভারতীয় নাবিককে উদ্ধার রাশিয়ার
দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক