ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

চৌগাছার গরীবপুর আদর্শ বিদ্যাপীঠের সভাপতি হলেন মোজাফফর হোসেন


ইমাম হোসেন সাগর, চৌগাছা photo ইমাম হোসেন সাগর, চৌগাছা
প্রকাশিত: ১৫-৩-২০২৪ বিকাল ৫:৫০
যশোরের চৌগাছার গরীবপুর আদর্শ বিদ্যাপীঠের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী মোজাফফর হোসেন মোজাম। বৃহস্পতিবার কমিটি গঠনের লক্ষে সংশ্লিষ্ট বিদ্যালয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত  বিরতিহীনভাবে চলে ভোট গ্রহন।
৪ জন পুরুষ ও ১ জন মহিলা অভিভাবক সদস্য নির্বাচনের জন্য দুটি প্যানেল নির্বাচনে অংশ গ্রহন করেন। নির্বাচনে ২’শ ৫৮ জন ভোটারের মধ্যে ২’শ ১২ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে মোঃ মোজাফ্ফার হোসেন মোজাম সমর্থীত প্যানেলের মহিলা সদস্য রুমি খাতুন, পুরুষ সদস্য আমিনুর রহমান, সেলিম রেজা, সাইফুল ইসলাম ও কবির হোসেন জয়লাভ করেন। অভিভাবক সদস্য পদে পূর্ণ প্যানেল জয়লাভ হওয়ায় মোঃ মোজাফফার হোসেন মোজাম ম্যানেজিং কমিটির সভাপতি মনোনীত হয়েছেন।
নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম মোঃ রফিকুজ্জমান, সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুর ইসলাম। থানা পুলিশের পক্ষে সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে উপস্থিত ছিলেন এস আই লোকমান।

এমএসএম / এমএসএম

আদমদীঘিতে জমি সংক্রান্ত বিরোধে নারীকে মারধরের অভিযোগ

মির্জাগঞ্জে ছাত্রদলের পাল্টাপাল্টি কমিটি ঘোষণায় তোলপাড়

দিনাজপুরের ঘোড়াঘাটে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, নির্যাতনের অভিযোগ

মুসলিম সেজে বিয়ে, দুই সন্তান রেখে ফের হিন্দু হয়ে আরেক বিয়ে

নরসিংদীতে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

ধুনটে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ নেতা রানা গ্রেপ্তার

অব‌শে‌ষে ক্লোজ হলেন সাভারের বিতর্কিত এসআই নেয়ামত উল্লাহ

ডেমরায় গৃহবধূর প্রবাসীর স্ত্রীর কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি এবং রাজমিস্ত্রিকে মারধর।

গুরুদাসপুরে প্রতিবন্ধীর সম্পত্তি জোরপূর্বক দখল চেষ্টার অভিযোগ

দুই পদে এক কর্মকর্তা, মাঠপর্যায়ে স্বাস্থ্যসেবায় ব্যাঘাতের অভিযোগ

উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত এক

চাঁপাইনবাবগঞ্জে নকল কীটনাশক তৈরি ,জরিমানাসহ ১ বছরের কারাদণ্ড

পঞ্চগড়ে চা-বাগান দখলের অভিযোগে বিধবাকে মারধর ও শ্লীলতাহানি, থানায় লিখিত অভিযোগ