কুয়েতে অগ্নিদগ্ধ হয়ে জুড়ীর একজনের মৃত্যু
কুয়েতে অগ্নিদগ্ধ হয়ে মৌলভীবাজারের জুড়ী উপজেলার কামাল উদ্দিনের (৪৫) মৃত্যু হয়েছে। এ ঘটনায় সিলেটের আরো দুজনের মৃত্যু হয়েছে। রোববার (১৫ আগস্ট) রাতে মাগুরা এলাকার বাসিন্দা মো. আমির হোসাইন কামাল উদ্দিনের মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। এতে পুরো উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে।
শনিবার (১৪ আগস্ট) স্থানীয় সময় রাত ১টার দিকে কৃষি খামারে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে সিলেট বিভাগের ৩ জনের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। এরমধ্যে কামাল উদ্দিন একজন। ওই খামারে মোট ২০ জন বাংলাদেশি শ্রমিক কাজ করতেন বলে জানা যায়।
মো. আমির হোসাইন বলেন, কামাল উদ্দিনের আয়-রোজগারে কোনোমতে চলছিল তাদের পরিবার। কিন্তু একটি অগ্নিকাণ্ড ছাই করে দিল তার পরিবারের সদস্যদের সকল স্বপ্ন। তার বাড়িতে এখন কান্নার রোল। মা ও স্ত্রী-সন্তানদের আর্তনাদে ভারি হয়ে উঠছে কামাল উদ্দিনের বাড়ি।
তিনি বলেন, তার বাবা কয়েক বছর আগে মারা গেছেন। কামাল উদ্দিন বিদেশে থাকেন অনেক আগে থেকে। তার বৃদ্ধা মা খুবই অসুস্থ, পরিবার চালানোর মতো আর কোনো আয়-রোজগার নেই।
নিহত কামাল উদ্দিনের বাড়ি উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের মাগুরা এলাকায়। তিনি এই এলাকার হাসু মিয়ার ছেলে। বিবাহিত জীবনে তিনি ১ ছেলে ও ১ মেয়ে সন্তানের জনক।
নিহত আরও ২ বাংলাদেশি হলেন- খোরশেদ আলম (৪২)। তিনি সিলেটের গোয়াইনঘাট উপজেলার বাঘবাড়ী গ্রামের বাসিন্দা। ঐ গ্রামের নেছার আলীর ছেলে। মোহাম্মদ ইসলাম (৩২)। কানাইঘাট উপজেলার বাসিন্দা।
দুর্ঘটনার শিকার ও প্রত্যক্ষদর্শীরা অগ্নিকাণ্ডের সূত্রপাত সম্পর্কে কিছুই বলতে পারছেন না। তবে ধারণা করা হচ্ছে, গ্যাস কিংবা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
অগ্নিকাণ্ডের ঘটনায় আহত মোহাম্মদ আলকাছ নামে একজন প্রবাসী বাংলাদেশি স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকিরা চিকিৎসা নিয়ে ঘরে ফিরেছেন।
কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান ও শ্রম কাউন্সেলর আবুল হুসেন দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মরদেহ দেশে পাঠানো ও আহতদের প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
এমএসএম / জামান
চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা
বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ
পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ
টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ
চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান
জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’
হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ