ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

হাকিমপুরে সেটেলমেন্ট অফিসে দুদকের অভিযান


ইয়াসির আরাফাত, হাকিমপুর photo ইয়াসির আরাফাত, হাকিমপুর
প্রকাশিত: ১৬-৩-২০২৪ দুপুর ১২:২৪

দিনাজপুরের হাকিমপুর উপজেলা সহকারী সেটেলমেন্ট অফিসারের কার্যালয়ে বৃহস্পতিবার দুপুরে দিনাজপুর জেলা দুর্নীতি দমন কমিশন আকস্মিক অভিযান পরিচালনা করেন। এসময় সেটেলমেন্ট অফিসের বিভিন্ন নথিপত্র যাচাই এবং উপজেলার বিভিন্ন সেবাগ্রহীতাদের দেওয়ানী আদালতের আদেশমূলে রেকর্ড সংশোধন, ভূমির নামজারি,আপত্তি-নিষ্পত্তি,খতিয়ানের ভুল সংশোধন, ভূমির শ্রেণিবিন্যাস পরিবর্তনের আবেদন নিষ্পত্তি সহ বিভিন্ন নথিপত্রের যাচাই-বাছাই করেন দুদক।উপস্থিত সেবাগ্রহীতাদের অনেকেই কাঙ্খিত সেবা না পাওয়ার অভিযোগ করেন। 
হিলি পোস্ট অফিস রোড সংলগ্ন এলাকার বাসিন্দা ফয়সাল খান অভিযোগ করেন, তাদের সম্পত্তির রেকর্ড ও খাজনা-খারিজ থাকলেও অর্থের বিনিময়ে বিবাদী পক্ষের নামে রেকর্ড সংশোধন করা হয়েছে। তিনি আরও অভিযোগ করেন, সেটেলমেন্ট অফিসে কর্মরত যারা আছেন তাদের বাইরেও বহিরাগত অনেককে তাদের চেয়ারে বসে থাকতে দেখা যায়, যাদের মাধ্যমে ঘুষ লেনদেন হয়। 
হিলি মধ্যবাসুদেবপুর মাঠপাড়া নিবাসী ফিরোজ হোসেন, পিতা, মঞ্জুরুল ইসলাম অভিযোগ করেন তিনি বহুবার আপত্তি করা সত্ত্বেও তার জমির মাঠপর্চা পাননি এবং তিনি এইনিয়ে অনেকবার অনেকবার ঘুরেও কাঙ্খিত সেবা পাচ্ছেন না। 
দুর্নীতি দমন কমিশন অভিযোগগুলো আমলে নিয়ে আরও গভীর ভাবে তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করবেন,এমনটাই প্রত্যাশা উপস্থিত সকল সেবাগ্রহীতাদের।

এমএসএম / এমএসএম

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

নেত্রকোণায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

রাজশাহীতে চাঁদা না পেয়ে যুবককে মারধর, বাড়িতে হামলা-লুট