চৌদ্দগ্রামে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে চিহিৃত মাদক কারবারি আটক
কুমিল্লার চৌদ্দগ্রামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুমিল্লা এর বিশেষ অভিযানে ৪০ বোতল ফেন্সিডিল ও ০৩ পিস কিংফিশার বিয়ার ক্যান সহ এলাকার চিহিৃত মাদক কারবারি মো: সোহেল মিয়াজীকে আটক করা হয়েছে। আটককৃত সোহেল (৩০) চৌদ্দগ্রাম পৌরসভাধিন রামরায় গ্রামের মিয়াজী বাড়ীর মৃত আব্দুল বারেক মিয়াজীর ছেলে। শনিবার (১৬ মার্চ) বিকালে বিষয়টি নিশ্চিত করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুমিল্লা এর উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুমিল্লা এর উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান এর সার্বিক তত্ত্বাবধানে ও কুমিল্লা র্যাব-১১ সিপিসি-২ এর কোম্পানী কমান্ডার লেঃ কর্ণেল মাহমুদুল হাসান এর নেতৃত্বে র্যাবের একটি টিম, বিজিবি’র সহকারী পরিচালক ইমাম হাসান এর নেতৃত্বে বিজিবি’র একটি টিম সহ যৌথ বাহিনী চৌদ্দগ্রাম পৌরসভাধিন রামরায় গ্রামে শুক্রবার দিবাগত গভীর রাতে বিশেষ অভিযান পরিচালনা করে ৪০ বোতল ফেন্সিডিল ও ০৩ পিস কিংফিশার বিয়ার ক্যান সহ চিহিৃত মাদক কারবারি মো: সোহেল মিয়াজীকে আটক করে। এ সময় তাহের নামে অজ্ঞাত এক আসামী পালিয়ে যেতে সক্ষম হয় বলে জানা গেছে। অভিযানে সার্বিক সহযোগিতা করেন এনএসআই কর্মকর্তা মো: মোহসিন, কাস্টমস কর্মকর্তা মো: নাজমুল হাসান ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুমিল্লা এর পরিদর্শক মোহাম্মদ ইব্রাহিম খাঁন এবং মো: শরিফুল ইসলাম এর সমন্বয়ে পুলিশের একটি টিম। এ ঘটনায় পরিদর্শক মো: শরিফুল ইসলাম বাদী হয়ে আটককৃত মাদক ব্যবসায়ী সোহেল ও পলাতক আসামী তাহের এর বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করেন। পরে আদালতের মাধ্যমে আটককৃত ব্যক্তিকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুমিল্লা এর উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান বলেন, ‘র্যাব, বিজিবি, পুলিশ সহ বিশেষ বাহিনীর সহযোগিতায় শুক্রবার রাতে চৌদ্দগ্রাম পৌরসভায় যৌথ অভিযান পরিচালনা করে ফেন্সিডিল ও বিয়ার সহ সোহেল নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সংক্রান্তে চৌদ্দগ্রাম থানায় আটককৃত ব্যক্তি সহ অপর পলাতক ব্যক্তির বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।’
এমএসএম / এমএসএম
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন