ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

টাকা না পেয়ে রোগীর স্বজনদের পেটালো শিশু হাসপাতালের আনসার সদস্যরা


নিজাম উদ্দিন photo নিজাম উদ্দিন
প্রকাশিত: ১৬-৩-২০২৪ দুপুর ৪:১০

শিশু হাসপাতালে আনসার সদস্যরাই করছে দালালী, টাকা না পেয়ে রোগীর স্বজনদের মারধর করলো ৩ আনসার সদস্য। রাজধানীর শেরে বাংলা নগর থানার শিশু হাসপাতালে রোগীর স্বজনদের ওপর হামলার অভিযোগ উঠেছে আনসার সদস্যদের বিরুদ্ধে। এই ঘটনায় কয়েকজনকে আটক করেছে পুলিশ। 

শনিবার ১৬ মার্চ  সকালে আনসার সদস্যদের টাকা দাবির প্রতিবাদ করায় এই ঘটনা ঘটে শেরেবাংলা এলাকায় শিশু হাসপাতালে। হামলার শিকার শিশুর খালা শিমা আক্তার বলেন, আমার বোনের এক মাস বয়সী ছেলেকে শ্বাসকষ্ট সমস্যা নিয়ে সকাল ৬টার দিকে শিশু হাসপাতালে নিয়ে আসি। অনেক বড় লাইন ধরে চিকিৎসা নিতে হয়েছে। পরীক্ষা নিরীক্ষা শেষে ডাক্তার জানালো আমার বোনের ছেলের নিউমোনিয়া হয়েছে। কিন্তু হাসপাতালে বেড না থাকায় অন্য হাসপাতালে ভর্তির পরামর্শ দেয়।

এসময় হাসপাতাল থেকে বের হওয়ার পথে একজন আনসার সদস্য আমার বোনের স্বামী আরিফের কাছে এক হাজার টাকা দাবি করে বলে,যে তিনি ভর্তি করে দিবে। এতে রাজি না হওয়ায় ঘটেছে বিপত্তি। তখন সে প্রতিবাদ করে বলে, যে এক মাস বয়সী বাচ্চাকে নিয়ে আসলাম ভালোভাবে চিকিৎসা না দিয়ে উল্টো সিন্ডিকেট করছেন। ভর্তির জন্য টাকা চাও এই কথা বলায় কয়েকজন আনসার সদস্যরা তাকে মারধর করে। এমন কি কোল থেকে শিশু বাচ্চাকে ফেলেও দেয়। এই সময়ে তাদের সঙ্গে থাকা ২০ হাজার টাকা ও মোবাইল ফোন খোয়া গেছে। পরে থানায় গিয়ে জানালে পুলিশ আসে। পুলিশ প্রাথমিকভাবে তদন্ত করে সত্যতা পাওয়ায় ৩ জন আনসার সদস্যকে থানায় আটক রাখা হয়েছে বলে জানান পুলিশ। 
ওই অসুস্থ শিশুটিকে বর্তমানে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের ভর্তি করা হয়েছে বলে জানান রোগীর স্বজনরা। 

রোগীর স্বজনদের ওপর হামলার বিষয়টি নিশ্চিত করেছেন শেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) আহাদ আলী। তিনি বলেন, রোগীর স্বজনদের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটেছে। এসময় একমাসের একটি শিশু কোল থেকে পরে গেছে বলে জানতে পেরেছি এবং রোগীর স্বজনদের অভিযোগের প্রেক্ষিতে কয়েকজন আনসার সদস্যদের আটক করা হয়েছে। এবিষয় দু'জন আনসার সদস্যর বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

এমএসএম / এমএসএম

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল

মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ

তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়