ঢাকা বুধবার, ৫ আগস্ট, ২০২৬

ঠাকুরগাঁওয়ে স্বাস্থ্য সহকারী পরীক্ষায় ডিভাইসসহ আটক ১


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ১৬-৩-২০২৪ দুপুর ৪:৩০

ঠাকুরগাঁওয়ে স্বাস্থ্য সহকারী পদে নিয়োগ পরীক্ষায় ডিভাইসসহ রোকনুজ্জামান (৩৩) নামে এক যুবককে আটক করা হয়েছে। শনিবার (১৬ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে পরীক্ষা চলাকালীন সময়ে ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউট পরীক্ষা কেন্দ্র থেকে তাকে আটক করা হয়।

আটককৃত, রোকনুজ্জামান সদর উপজেলার সালন্দর ইউনিয়নের কচুবাড়ি কৃষ্টপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে।বিষয়টি নিশ্চিত করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম ফিরোজ ওয়াহিদ।

সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. এহসানুল কবির জানান, ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউট পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা চলাকালীন কক্ষের অন্যান্য পরীক্ষার্থীরা রোকনুজ্জামানের কান থেকে আওয়াজ শুনতে পায়। পরে পরীক্ষার্থীদের অভিযোগে ওই কেন্দ্রের দায়িত্বরত সচিব রোকনুজ্জামানের কান থেকে ডিভাইস উদ্ধার করেন।

ওসি এবিএম ফিরোজ ওয়াহিদ বলেন, আটক ওই পরীক্ষার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এ বিষয়ে থানায় একটি নিয়মিত মামলা করা হবে।

এমএসএম / এমএসএম

লাকসামে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

রৌমারীতে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

জুলাইয়ের চেতনায় নতুন বাংলাদেশের প্রত্যয়, মনপুরায় গণঅভ্যুত্থান দিবস পালন

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে তারাগঞ্জে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় 'ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস' পালিত

পাওনা টাকা চাইতে গিয়ে হয়রানির শিকার ব্যবসায়ী

রায়গঞ্জে শহীদ নজরুলের নামে সড়ক, উদ্বোধন করলেন এমপি আয়নুল হক

খানসামায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

তাড়াশে উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা

বিলাইছড়িতে গণঅভ্যুত্থান দিবস পালিত

আত্রাইয়ে 'জুলাই গণঅভ্যুত্থান দিবস' জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

কেশবপুরে অতি দরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচির অর্থ লুটপাটের অভিযোগ

যোগদানপত্রে নাম বদলিয়ে চাকরিঃ অবসরকালীন সুবিধা চেয়ে ভূক্তভোগীর সংবাদ সম্মেলন