ঢাকা মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

জেদ্দায় বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু পরিষদের আলোচনা ও দোয়া মাহফিল


সৌদি আরব প্রতিনিধি photo সৌদি আরব প্রতিনিধি
প্রকাশিত: ১৬-৮-২০২১ বিকাল ৫:১১
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সৌদি আরবের জেদ্দায় বঙ্গবন্ধু পরিষদ জেদ্দার কেন্দ্রীয় কমিটির আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাওয়াদী বঙ্গবন্ধু পরিষদ জেদ্দার কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত শোক সভায় সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু পরিষদ জেদ্দার কেন্দ্রীয় কমিটির সভাপতি ইসমাইল হোসাইন, প্রধান অতিথি ছিলেন জেদ্দা যুবলীগের সভাপতি মাহবুবুর রহমান শামীম।
 
বঙ্গবন্ধু পরিষদ জেদ্দার কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আতাউর রহমান ভূইয়ার সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন ওয়াজীউল্লাহ মিয়া, করোবান আলী বিশ্বাস, হুমায়ুন কবির, মোশাররফ হোসেন, কাজী আব্দুল্লাহ, সারতাজুল আলম দিপু, দেলোয়ার হোসেন সরকার। বক্তব্য রাখেন- সোহেল রানা, আতাউর রহমান মাসুদ, জসিম উদ্দিন ভূইয়া, মিজানুর রহমান, মোবারক হোসেন মোল্লাহ, শরীফুল ইসলাম, মাহবুবুর রহমান, মুখলেছুর রহমান, অমল চন্দ্র দাশ, আমজাদ হোসেন ও হোসেন মোহাম্মদ রিয়াজ প্রমুখ।
 
সভার শুরুতে ১৯৭৫ সালের ১৫ আগস্টে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-সহ নিহত সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
 
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি। তাঁর ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আমরা তাঁকে গভীরভাবে স্মরণ করছি, শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি।
 
বক্তারা বলেন, বাঙালি জাতির সবচেয়ে বড় অর্জন হলো আমাদের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা। আর এ গৌরব অর্জনের মহানায়ক ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের স্বাধীনতা অর্জন এবং এদেশের মানুষের মুক্তিই তাঁর জীবনের মূল লক্ষ্য ও আদর্শ। এ লক্ষ্য বাস্তবায়নেই তিনি আজীবন আন্দোলন-সংগ্রাম করে গেছেন, জীবনের একটা বড় সময় জেলে কাটিয়েছেন। কিন্তু তিনি অন্যায়ের কাছে কখনো মাথা নত করেননি।
 
সভাপতির বক্তব্যে ইসলাম হোসেন বলেন, বঙ্গবন্ধু যে আদর্শ ধারণা করেছিলেন, যে আদর্শের জন্য জীবন দিয়েছেন তা ছিল একটি শোষণমুক্ত সোনার বাংলা গড়ে তোলা। আমরা যদি সেই আদর্শ ধারণ করি এবং তা বাস্তবায়ন করতে পারি তবেই তাঁর প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা জ্ঞাপন করা হবে।
 
সভা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

এমএসএম / জামান

পর্তুগালে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে চায়ের আড্ডায় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

যথাযোগ্য মর্যাদায় মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে ঈদুল আযহা অনুষ্ঠিত হয়েছে

পর্তুগালে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ‘বাংলাদেশী উইমেনস ফেয়ার

ওমানে মর্মান্তিক মৃত চার সহোদরের জানাজায় হাজার মানুষের ঢল

পর্তুগালে প্রথমবার কাওয়ালী সন্ধ্যা, প্রবাসী বাংলাদেশিদের প্রাণবন্ত অংশগ্রহণ

প্রবাস জীবনে পা রাখার ১৫ দিনের মধ্যে প্রাণ গেল বাংলাদেশি প্রবাসীর

ওমানে সড়কে গাড়িতে চার বাংলাদেশী সহোদর ভাইয়ের মৃত্যু

পর্তুগালে কবীর আহমেদ ভূঁইয়ার আগমন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটির সংবর্ধনা প্রবাসীদের উন্নয়ন ভাবনা ও ব্রাহ্মণবাড়িয়ার সম্ভাবনা নিয়ে মতবিনিময়

জেদ্দা চেম্বার অফ কমার্সের সহকারী সাথে কনসাল জেনারেল মোঃ শাখাওয়াত হোসেন সৌজন্য সাক্ষাৎ

জেদ্দায় বাংলাদেশি খাদ্যপণ্যের বাজার সম্প্রসারণে কনস্যুলেটের মতবিনিময় সভা

পর্তুগালে বাংলাদেশি উদ্যোক্তাদের নতুন পরিচয়: রেস্টুরেন্ট ব্যবসায় বাড়ছে উপস্থিতি

হিশামের বিষয়ে পুলিশকে আগেই সতর্ক করেছিল পরিবার

সৌদি আরবের উপমন্ত্রীর সাথে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সাক্ষাৎ