মান্দায় মিথ্যা অভিযোগের প্রতিবাদে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন
মান্দা, নওগাঁর মান্দায় মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন আতাউর রহমান নামে এক ব্যবসায়ী।রবিবার বেলা ১১ টার সময় উপজেলার পাঁজরভাঙ্গা বাজারে ভুক্তভোগী আতাউর রহমান প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেন। ভূক্তভোগী আতাউর রহমান পাঁজরভাঙ্গা গ্রামের মৃত আব্দুস ছামাদের ছেলে।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী আতাউর রহমান বলেন, আমি সৎ ও নিষ্ঠার সহিত দীর্ঘদিন থেকে ব্যবসা-বানিজ্য করে জীবন জীবিকা নির্বাহ করে আসছি। আমার মান-সম্মান-ক্ষুন্ন করতে এই এলাকার দুষ্কৃতিকারী ব্যক্তি হিসাবে চিহ্নিত মৃত সামসুদ্দিন ঘরানির ছেলে একরামুল হক ও আমিনুল ইসলাম আমার বিরুদ্ধে প্রশাসনের বিভিন্ন দপ্তরে মিথ্যা অভিযোগ দায়ের করেছেন। মিথ্যা অভিযোগ দায়েরের পর অভিযুক্তরা আমাকে নারী, সুদ, জুয়া, সরকারি জমি দখলকারী ও মাদক ব্যবসায়ী বানিয়ে সংবাদ প্রকাশ করে মান-সম্মান ক্ষুন্ন করে যাচ্ছেন। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী আতাউর রহমান উক্ত মিথ্যা অভিযোগ ও সংবাদের প্রতিবাদ জানিয়েছেন। সেইসাথে দুষ্কৃতিকারী ব্যক্তিদের এরকম মিথ্যা মনগড়া ও বিভ্রান্তকর তথ্য দিয়ে সংবাদ প্রচার ও প্রকাশ করা থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, স্থানীয় ব্যক্তি মনির উদ্দিন, শফিকুল ইসলাম, এরশাদ আলী, হারুন অর রশীদ, আমিনুল ইসলাম ও রেজাউল হক আহমেদ প্রমুখ।
এমএসএম / এমএসএম
উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত
জামিনে বের হয়ে এসে মাদকব্যবসায়ি ফের গ্রেপ্তার
পাবনায় মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
লাকসামে নওয়াব ফয়জুন্নেচ্ছা সরকারি কলেজের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত
বগুড়ায় মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে প্রবাসীসহ নিহত ২
উত্তরাঞ্চলে আউশ ধানের কম দাম কৃষকদের লোকসান বাড়াচ্ছে উচ্চ উৎপাদন খরচের মাঝে ধানের দরপতন
আওয়ামী লীগ-কে ফেরাতে জামায়াতের দৌড়ঝাঁপ চলছে: রাশেদ খান
কুমিল্লায় একরাতে ১৮ থানায় পুলিশের সাঁড়াশি অভিযানে আটক ৬২৪
নরসিংদীতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্বাস্থ্যবিষয়ক ফ্যামিলি হেলথ ফোরাম
চট্টগ্রামে অগ্রণী ব্যাংকের পর্যালোচনা সভা অনুষ্ঠিত
নওগাঁয় কারাম উৎসবে তুলে ধরা হলো কার্মা ও ধার্মা—দুই ভাইয়ের কাহিনি
বাবুগঞ্জ ডিগ্রী কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত