ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

চৌদ্দগ্রামে নবাগত ইউএনও রহমত উল্লাহ’র যোগদান


মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম photo মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম
প্রকাশিত: ১৭-৩-২০২৪ দুপুর ২:৪৪

কুমিল্লার চৌদ্দগ্রামে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ রহমত উল্লাহ যোগদান করেছেন। গত বৃহস্পতিবার প্রাক্তন উপজেলা নির্বাহী অফিসার জেপি দেওয়ান এর পদোন্নতি ও বদলি জনিত কারণে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আনুষ্ঠানিক বিদায় শেষে তিনি নতুন দায়িত্বভার গ্রহণ করেন। দাম্পত্য জীবনে তিনি এক সন্তানের জনক। তাঁর স্ত্রী চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এর কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে কর্মরত আছেন।

এর আগে চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমত উল্লাহ রাঙ্গামাটি জেলার ঝুরাছড়ি উপজেলায় নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। কর্মজীবনের শুরুতে ২০১৭ সালের ০২ মে সিরাজগঞ্জ ডিসি অফিসে সহকারী কমিশনার হিসেবে যোগদানের পর একই বছর সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করে দায়িত্ব পালন করেন। পরে তিনি সিরাজগঞ্জ সদর উপজেলা ও ঢাকার সাভার উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করে উভয় স্থানে বেশ সুনামের সাথে দায়িত্ব পালন করেন। এরপর তিনি সিনিয়র সহকারী কমিশনার পদে পদোন্নতি লাভ করে জাতীয় সংসদ নির্বাচনকালীন সময়ে রাঙ্গামাটি জেলার ঝুরাছড়ি উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পদে যোগদান করে সততা ও নিষ্ঠার সাথে অর্পিত দায়িত্ব পালন করেন। পরে জনপ্রশাসন মন্ত্রণালয় এর এক আদেশে বদলি হয়ে তিনি গত বৃহস্পতিবার চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন।

এমএসএম / এমএসএম

কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত