ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

মুজিব আদর্শে ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলবে হবেঃ প্রতিমন্ত্রী শহীদুজ্জামান সরকার


এম এ মালেক (ধামইরহাট) photo এম এ মালেক (ধামইরহাট)
প্রকাশিত: ১৭-৩-২০২৪ দুপুর ৩:৩৫

‘মুজিব আদর্শে ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলবে হবে, যাতে করে আজকের শিশুরা বঙ্গবন্ধু ও বাংলাদেশের সঠিক ইতিহাস জানতে পারে। ” ধামইরহাট উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী মো. শহীদুজ্জামান সরকার এম.পি উপরোক্ত কথাগুলো বলেন। দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ৯ টায় উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রতিমন্ত্রী শহীদুজ্জামান সরকার এম.পি ছাড়াও উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, বাংলাদেশ পুলিশ, বীর মুক্তিযোদ্ধা, উপজেলা ও পৌর আওয়ামীলীগ, স্বাস্থ্য কমপ্লেক্সে, পল্লী বিদ্যুৎ অফিস, ধামইরহাট চকময়রাম সরকারি, সফিয়া পাইলট ও বালিকা উচ্চ বিদ্যালয়, উপজেলা প্রেস ক্লাব, ইসলামিক ফাউন্ডেশনসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠান পুষ্পুস্তবক অর্পন করেন। পরে বর্ণাঢ্য র‌্যালী শেষে উপজেলা পরিষদ হলরুমে ইউএনও আসমা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, সহকারী কমিশনার (ভূমি) জেসমিন আক্তার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি দেলদার হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক শহীদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, উপজেলা স্বাস্থ্য প্রশাসক ডা. স্বপন কুমার বিশ্বাস, কৃষি অফিসার কৃষিবিদ তৌফিক আল জুবায়ের, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. ফরহাদ হোসেন, ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান, ইউপি চেয়ারম্যান ওবায়দুল হক সরকার, সঞ্চালক যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার, মহিলা বিষয়ক কর্মকর্তা মিজানুর রহমান, সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব আলী, সিনিয়র সাংবাদিক এম এ মালেক, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু সুফিয়ান সহ বিভিন্ন সরকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 

এমএসএম / এমএসএম

মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১

নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮

সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ

সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?

রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব

আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ

ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু

বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি

মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক

৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ

হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান

ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন সম্পন্ন