ঢাকা সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

শাহজাদপুরে জাতির পিতার জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত


মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর photo মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর
প্রকাশিত: ১৭-৩-২০২৪ দুপুর ৩:৪০

সিরাজগঞ্জের শাহজাদপুরে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন দিনব্যাপি নানা কর্মসূচির আয়োজন করে। রোববার সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। সকাল ৯ টায় উপজেলা পরিষদ চত্বরের স্বাধীনতা স্মৃতি স্তম্ভে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা পরিষদ থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের শহীদ স্মৃতি সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আজাদ রহমান, ভাইস-চেয়ারম্যান লিয়াকত আলী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জেরিন আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শারমিন আলম, থানার অফিসার ইনচার্জ মো. খায়রুল বাশার প্রমূখ। সভা শেষে ‘কিরাত, হামদ ও নাত, চিত্রাঙ্কন, রচনা ও আবৃত্তি’ বিষয়ে ৩৩ জন প্রতিযোগি বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়। 

এমএসএম / এমএসএম

আদমদীঘিতে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিক্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

জনবান্ধব সেবার নতুন দিগন্ত উন্মোচন করলেন এসিল্যান্ড রাফিউর রহমান

বাগেরহাটে হিন্দু সম্প্রদায়ের জমি জোর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

লালমনিরহাটে সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার

হাটহাজারীতে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা

সিংড়ায় অসহায় দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন

আদমদীঘি জনবহুল বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ কারখানা বিকট শব্দে পরিবেশ দুষন

শালিখায় মহিলা বিষয়ক কর্মকর্তার সাথে শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

কুড়িগ্রামে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

কালিয়ায় মেহগনি বাগান থেকে বিদেশি বন্দুক উদ্ধার

আশুগঞ্জ জিয়া সার কারখানা দ্রুত চালুর দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

মাদক বিক্রেতার কাছে মাদক না পেলে তাকে কি করে ধরবো? আইনশৃঙ্খলা মিটিংয়ে রাণীশংকৈল থানার ওসি