জাতীয় চিড়িয়াখানা খুলছে ১৯ আগস্ট
মিরপুরের জাতীয় চিড়িয়াখানা স্বাস্থ্যবিধি মেনে আগামী ১৯ আগস্ট থেকে খুলছে। চলতি বছর করোনার প্রকোপ বাড়লে গত ২ এপ্রিল থেকে বন্ধ হয়ে যায় চিড়িয়াখানা। এর আগে ২০২০ সালে আট মাস বন্ধ থাকার পর নভেম্বরের ১ তারিখ খুলে দেয়া হয় বিনোদন কেন্দ্রটি।
চিড়িয়াখানা সূত্রে জানা গেছে, আগামী ১৯ আগস্ট চিড়িয়াখানা খুলতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। করোনার কথা চিন্তা করে দর্শনার্থীদের মাস্ক পরা নিশ্চিত করা ছাড়াও জ্বর মেপে ও হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করে চিড়িয়াখানায় প্রবেশ করানো হবে। সীমিত করা হবে দর্শনার্থীর সংখ্যাও।
জাতীয় চিড়িয়াখানার কিউরেটর ডা. আব্দুল লতিফ জানান, ১৯ তারিখ সব বিনোদন কেন্দ্রের পাশাপাশি চিড়িয়াখানা খুলে দেয়ার চিন্তা-ভাবনা আছে। তিনি আরো জানান, করোনায় প্রায় দেড় বছর দর্শনার্থীর চাপ না থাকায় প্রাণীগুলো নিজস্ব পরিবেশ ফিরে পেয়েছে। প্রজননও ভালো হয়েছে। এছাড়াও প্রাণীদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
গত ১০ আগস্ট করোনা সংক্রমণ রোধে বিধিনিষেধ তুলে নেয়ার পর থেকেই ঘর থেকে বের হচ্ছে মানুষ। বিনোদন কেন্দ্রগুলো খোলা না থাকলেও হাতিরঝিল, সংসদ ভবনসহ উন্মুক্ত স্থানে বাড়ছে ভিড়। সরকারি ছুটির দিনে অনেকেই পরিবার-পরিজন নিয়ে বিভিন্ন স্থানে ঘুরে বেড়াচ্ছেন।
প্রীতি / জামান
অব্যবহৃত জলাশয় তরুণদের মধ্যে বণ্টন করে কর্মসংস্থান সৃষ্টি করা হবে
স্বাস্থ্যখাতে শৃঙ্খলা ফেরাতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
অনুকূল পরিবেশ না হলে ভারত যাবেন না প্রধানমন্ত্রী
বাংলাদেশকে জনকল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী
কিশোরগঞ্জে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
কিশোরগঞ্জের পথে প্রধানমন্ত্রী
হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ৯০০
নিরাপত্তাহীনতা থাকলে চিকিৎসকদের বিদেশমুখিতা বন্ধ হবে না : প্রধানমন্ত্রী
রাতে দাঁড়িয়ে দুপুর হচ্ছে ফিলিং স্টেশনে, তবু মিলছে না গ্যাস
ভারত-বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম পরস্পরের সঙ্গে জড়িয়ে রয়েছে
প্রতিটি জেলায় স্থাপিত হচ্ছে আধুনিক মাংস প্রক্রিয়াকরণ কেন্দ্র: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
২৫ মেধাবী শিক্ষার্থীকে সরাসরি চিঠি লিখলেন ডিসি ফরিদা