ঢাকা শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬

জয়পুহাটে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক


পাঁচবিবি,  প্রতিনিধি photo পাঁচবিবি, প্রতিনিধি
প্রকাশিত: ১৭-৩-২০২৪ বিকাল ৫:৩৬

জয়পুরহাটে পাঁচবিবি উপজেলার ফিচকারঘাট পিরপাল এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে ছাত্রলীগ নেতা ও তার ক্যাডার বাহিনীর হামলায় ৪ সাংবাদিক আহত হয়েছেন। স্থানীয় ও সংবাদকর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান। শনিবার দুপুরে এ ঘটনা ঘটে।

হামলার স্বীকার সাংবাদিকরা হলেন, মাছরাঙা টিভির জেলা সংবাদদাতা আল মামুন, দৈনিক বাংলাদেশ সমাচারের জেলা প্রতিনিধি জুয়েল শেখ, বাংলার দুতের জেলা প্রতিনিধি আব্দুর রাজ্জাক ও সংবাদ সারাবেলার পাচঁবিবি প্রতিনিধি বাবুল হোসেন।

ভুক্তভোগী সাংবাদিকরা জানান, জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ফিচকাঘাট পিরপাল এলাকায় আদিবাসী এক নারীর একটি জমি মহিপুর হাজী মহসিন সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল দখল করে ১৪৪ ধারা অমাণ্য করে ভেকু দিয়ে মাটি উত্তোলন করছিলেন। আদিবাসীদের কাছ থেকে এমন অভিযোগ পেয়ে ঘটনাস্থলে যান ওই সাংবাদিকরা। 

সেসময় ভিডিও করা ও ওই জমির কাগজ দেখার সময় ছাত্রলীগ নেতা মাহমুদুল ও তার ক্যাডার বাহিনী অতর্কিতভাবে তাদের উপর হামলা করে এবং লাঠিসোঠা দিয়ে এলোপাতাড়িভাবে মারপিট করে। তখন সাংবাদিকদের মোবাইল ও পরিচয়পত্র ছিনিয়ে নেন তারা।

পরে স্থানীয় লোকজন ও সাংবাদিকরা তাদের উদ্ধার করে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করান। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।

ভুক্তভোগি সাংবাদিক আল মামুন বলেন, আমরা আদিবাসীর কাছ থেকে অভিযোগ পাই যে, তার জমি অবৈধভাবে দখল করে ১৪৪ ধারা অমান্য করে ছাত্রলীগ নেতা মাহমুদুল মাটি উত্তোলন করছিলেন। পরে আমরা ঘটনাস্থলে গিয়ে ছবি তুলে সেই জমির কাগজপত্র দেখছিলাম। এসময় কিছু বোঝার আগেই মাহমুদুল তার ক্যাডার বাহিনীসহ আমাদের উপর হামলা করে এলোপাতাড়ি মারপিট করে মোবাইল ফোন, পরিচয় পত্র ছিনিয়ে নেয়।

জয়পুরহাট সাংবাদিক ঐক্য জোটোর সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ বলেন, সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের উপর হামলা কোনভাবেই মেনে নেওয়া যায়না। অবিলম্বে হামলাকারিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

পাঁচবিবি উপজেলা প্রেসক্লাবের সভাপতি রুহুল আমিন বলেন, সাংবাদিক সমাজের দর্পন। অন্যায়, অনিয়ম তুলে ধরায় তাদের কাজ। কিন্তু এ কারণে যদি সাংবাদিকদের উপর হামলা হয় তাহলে সাংবাদিকরা কোথায় যাবে। আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

এ বিষয়ে পাচবিবি থানার অফিসার ইনচার্জ ফয়সান বিন আহসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। আসামিদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। 

এমএসএম / এমএসএম

ঢাকা-১ (দোহার নবাবগঞ্জ)  আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাকের বিজয়।

কুমিল্লা-৯ আসনে জয়ী বিএনপির আবুল কালাম

১১৪, পটুয়াখালী-৪, আসনে বিশাল ভোটের ব্যবধানে বিএনপির এবিএম মোশাররফ হোসেন বিজয়ী

ঠাকুরগাঁও-৩ আসন.. ৪১ হাজার ভোটের ব্যবধানে জিতলেন জাহিদুর রহমান

ধামইরহাটে এম.পি ইঞ্জিনিয়ার এনামুল হকের বাড়ীতে নেতাকর্মীদের ঢল চাঁদাবাজ ও মাদকমুক্ত করতে চাইলেন সাংবাদিকদের সহযোগিতা

চট্টগ্রামের ফটিকছড়ি এলাকার আজিমনগর আহমদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এর সামনে থেকে যৌথ অভিযানে অবৈধ অস্ত্র এবং গোলাবারুদ উদ্ধার

নেত্রকোণার পাঁচটি আসনের-চারটিতে বিএনপি ও একটিতে জামায়াতে ইসলামী জয়

১লাখ ২০ হাজারের বেশি ভোটের ব্যবধানে এমপি হলেন মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)

নওগাঁ-২ আসনে জামায়াতের প্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হক বিজয়ী

কেন্দ্রের সামনেই নারী স্বতন্ত্র প্রার্থীকে চড়-থাপ্পড়ের অভিযোগ

কুড়িগ্রাম ৪ আসনে বড় ভাইকে হারিয়ে জয় পেলেন জামায়াত সমর্থিত ছোট ভাই

লাইনে দাঁড়িয়ে থেকে বিরক্ত নারী ভোটাররা

নারী ভোটাররাই প্রার্থীদের ভাগ্য নির্ধারণ করবে অভিমত চৌগাছায় ব্যাপক শান্তিপূর্ণ ও উৎসবমুখোর  পরিবেশে ভোট গ্রহন ॥ শুরু হয়েছে গননা