ঢাকা শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

আনোয়ারা উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২৪ জন ব্যবসায়ীকে জরিমানা


মহিউদ্দীন মনজুর , আনোয়ারা photo মহিউদ্দীন মনজুর , আনোয়ারা
প্রকাশিত: ১৭-৩-২০২৪ বিকাল ৫:৩৭

মাহে রমজান উপলক্ষে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে চট্টগ্রামের আনোয়ারায উপজেলার বিভিন্ন বাজারে মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করেছে আনোয়ারা উপজেলা প্রশাসন।  

রবিবার (১৭ মার্চ) দুপুর ১২টা থেকে প্রায় ২ ঘন্টা ৩০ মিনিট উপজেলার চাতরী চৌমুহনী বাজার, মালঘর বাজার, রাংগাদিয়া সিইউএফএল বাজারসহ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়।এ সময় মূল্য তালিকা না রাখা, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে বিক্রয় করাসহ অন্যান্য অপরাধে ২৪ টি মামলায় ১ লাখ ২৩ হাজার ৫'শ টাকা জরিমানা করা হয়। এবং নির্ধারিত মূল্যে বিক্রয় করতে ব্যবসায়ীদের সচেতন করা হয়। 

এতে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইশতিয়াক ইমন ও সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন এবং আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল আহমেদ উপস্থিত ছিলেন ছিলেন।অভিযানের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইশতিয়াক ইমন বলেন, বেশি দামে মাংস বিক্রি করায় মাংস ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া মূল্য তালিকা না রাখাসহ বিভিন্ন অপরাধে মোট ২৪টি মামলায় ১ লাখ ২৩ হাজার ৫'শ টাকা জরিমানা করা হয়েছে। এসময় ব্যবসায়ীদের সচেতন করা হয়।এই অভিযান অব্যাহত থাকবে জানান তিনি।

এমএসএম / এমএসএম

‎বাগেরহাটে দাবীকৃত চাঁদা না পাওয়ায় বালু উত্তোলনের পাইপ ভাংচুর

মোরেলগঞ্জে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন

গুরুদাসপুরে পুলিশের ওপর হামলার অভিযোগে ৯ জন আটক

ত্রিশালে শিক্ষক শূণ্যতায় ব্যাহত প্রাথমিক শিক্ষা কার্যক্রম

টঙ্গীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে প্রেরণ

‎সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে গেছে ঝুলন্ত সেতু, পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা

তীব্র যানজটে চার ঘণ্টা আটকে অ্যাম্বুলেন্সে রোগীর মৃত্যু

বাল্কহেডে চাঁদা দাবি, না পেয়ে মারধর, টাকা ও মালামাল লুটের অভিযোগ কথিত নেতা রাসেদের বিরুদ্ধে

শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ পরিবারের

মান্দায় বিতর্কিত ইউএনও পদন্নোতিতে সুশীল সমাজের ক্ষোভ:বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি

মনপুরায় হাসপাতালের ময়লা পরিষ্কারে অর্ধশতাধিক যুবদল নেতাকর্মী

ত্রিশালে জরাজীর্ণ ঘরে দিন কাটছে বৃদ্ধা সমেলার