নাঙ্গলকোটে ৫ মোটরসাইকেলসহ চোর চক্রের চার সদস্য আটক
কুমিল্লার নাঙ্গলকোট থানা পুলিশের বিশেষ অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে ৫ টি মোটরসাইকেল ও চোর চক্রের চার সদস্যকে আটক করা হয়েছে।
শনিবার মধ্যরাতে উপজেলার বাঙ্গড্ডা ইউপির বাঙ্গড্ডা দক্ষিণপাড়া গ্রামের সাইদ মজুমদারের বসতঘর থেকে চোরাইকৃত ৫ মোটরসাইকেলের ইঞ্জিন ও চেসিস নম্বর পরিবর্তনের সময় চোর চক্রের দুই সদস্যকে হাতেনাতে আটক করে পুলিশ। পরে তাদের দেয়া তথ্যের উপর ভিত্তি করে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে আরো দু'জনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- উপজেলার বাঙ্গড্ডা গ্রামের সাইদ মজুমদারের ছেলে জহিরুল ইসলাম (২০) পাশ্ববর্তী গান্দাচী গ্রামের আনা মিয়ার ছেলে ছফি উল্লাহকে (৩২) একই ইউপির করের ভোমরা মুন্সিবাড়ির আব্দুর রশিদের ছেলে শাহাদাত হোসেন (২৭) ও দক্ষিণ নুরপুর গ্রামের সালেহ আহমেদের ছেলে জিয়াউল হক জিয়া (২৭)
সোমবার সকালে নাঙ্গলকোট থানা ওসি দেবাশীষ চৌধুরী প্রেস ব্রিফিং করে সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করে বলেন, আসামীদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। এবং তাদের রিমান্ডের জন্য আবেদন করা হবে।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত