ছেলের দেওয়া লিভারে বাঁচবেন বাবা
দীর্ঘ প্রায় আড়াই বছর ধরে লিভার সিরোসিস রোগে ভুগছিলেন শিক্ষক মো. বেলাল হোসেন (৫৮)। তিনি গুরুদাসপুর উপজেলার শ্রীপুর-চরপিপলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তার শরীরে লিভার প্রতিস্থাপন করা হলে স্বাভাবিক জীবনে ফিরবেন এমনটাই বলেছেন চিকিৎসকরা। কিন্তু লিভার দাতা খুঁজে না পাওয়ায় সংকটে শিক্ষক বেলালের জীবন। এমতাবস্থায় ছেলে জাকির হোসেন সিদ্ধান্ত নেয় তার লিভার বাবার শরীরে প্রতিস্থাপন করবেন।
জানাযায়- ছেলে জাকির হোসেন রুয়েট থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করে বর্তমানে ওয়াল্টনে চাকরি করেন। তার সব আশা আকাংখা পিছনে ফেলে বাবার জীবন রক্ষায় চলতি মাসের ৪ তারিখে ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে তাদের অপারেশন করা হয়। অপারেশনের মাধ্যমে ছেলে জাকিরের লিভার তার পিতার শরীরে সফলভাবে প্রতিস্থাপন করা হয়েছে। বর্তমানে বাবা-ছেলে দুইজনই সুস্থ্য রয়েছে।
ডাক্তারের ভাষ্যমতে- মানুষের লিভার সাধারনত ১০-১২ সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে। এক্ষেত্রে ৩-৪ সেন্টিমিটার পর্যন্ত লিভার রোগীর শরীরে প্রতিস্থাপন করলে কারো কোনো ক্ষতি হয় না বরং উভয়ের লিভার স্বাভাবিক পর্যায়ে বৃদ্ধি পায়।
স্থানীয় খুবজীপুর ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম দোলন বলেন- পরিবারের জন্য বাবারা সবসময়ই সুপার হিরো। কিন্তু সন্তানরাও পরিবার ও সমাজের কাছে কখনো কখনো হিরো হয়ে ওঠে। তার উৎকৃষ্ট উদাহরণ জাকির হাসান। সে প্রমাণ করলেন সদিচ্ছা ও ভালোবাসা থাকলে জন্মদাতা পিতার জন্য ছেলেরা অনেক কিছু করতে পারে। সমাজে পিতার জন্য জাকির হাসানের এই অবদান সত্যিই বিরল।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি