ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

হাকিমপুরের আলীহাটে তুচ্ছ ঘটনায় পিতা ও শিশুপুত্রকে পিটিয়ে জখম থানায় অভিযোগ


ইয়াসির আরাফাত, হাকিমপুর photo ইয়াসির আরাফাত, হাকিমপুর
প্রকাশিত: ১৮-৩-২০২৪ দুপুর ৩:৫
দিনাজপুরের হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়নের ছোট আলীহাট গুচ্ছ গ্রামের আসাদুল ইসলাম (৩৩) ও তার সাত বছর বয়সী শিশুপুত্র আশিক হাসানকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে আলীহাট গ্রামের মোঃ আনছার আলী মন্ডলের ছেলে মোঃ মিজানুর রহমান (৫০) এর বিরুদ্ধে। 
এই নিয়ে ভুক্তভোগী আসাদুল ইসলাম হাকিমপুর থানায় লিখিত অভিযোগ করেছেন। 
থানায় অভিযোগপত্র সূত্রে ও ভুক্তভোগীর কাছ থেকে জানা যায় পারিবারিক কলহ ও পূর্ব শত্রুতার জেরে ১৭ মার্চ রবিবার সকাল আনুমানিক ১০ ঘটিকার সময় আসাদুলের শিশুপুত্র আশিক অভিযুক্ত মিজানুর রহমানের আশে পাশে খেলার সময় হঠাৎ মিজানুর ক্ষ্রিপ্ত হয়ে শিশু আশিককে অকথ্য ভাষায় গালিগালাজ সহ লাঠি দিয়ে কানের নিচে আঘাত করে ছোলাফোলা জখম করে এবং শিশুটির পিতা শিশুকে রক্ষা করতে এগিয়ে গেলে তাকেও আঘাত করে এবং প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। 
এমতাবস্থায় ভুক্তভোগী আসাদুল হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছেলের ও নিজের প্রাথমিক চিকিৎসা গ্রহণ শেষে হাকিমপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।বর্তমানে শিশুটি হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। 
ভুক্তভোগী আসাদুল ও তার স্ত্রী অর্থাৎ শিশুটির মা অভিযুক্ত মিজানুরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি করেন  ও দ্রুত আইনগত পদক্ষেপ গ্রহনের দাবী জানান।

এমএসএম / এমএসএম

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

নেত্রকোণায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

রাজশাহীতে চাঁদা না পেয়ে যুবককে মারধর, বাড়িতে হামলা-লুট