ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

চাকরি ছেড়ে সবুজ বিপ্লব শাহাদাতের প্রথম বছরেই কাঞ্চন ও তুষারায় বাজিমাত


শহিদুল ইসলাম, কামারখন্দ  photo শহিদুল ইসলাম, কামারখন্দ
প্রকাশিত: ১৮-৩-২০২৪ দুপুর ৩:৯

সম্প্রতি চাকরি ছেড়ে কৃষি উদ্দোক্তা হওয়ার সপ্নে নিজ জমিতে বিজপাতার কাঞ্চন ও তুষারা আরজেড জাতের শসা চাষ করে বাজিমাত করেছে কামারখন্দের শাহাদাত। এছারা ২০ শতক জমিতে লেবু চাষ করেও ভাল ফলন পেয়েছেন তিনি। তার এই সাফল্যে আরও অনেক যুবক কৃষি উদ্যোক্তা হওয়ার সপ্ন দেখছে  ।

শাহাদাত সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ঝাঐল ইউনিয়নের বরধুল কাশিয়াহাটার ছানোয়ার হোসেন মুন্সির ছেলে । 

শাহাদাত জানান, আমি আমান গ্রুপের প্রতিষ্ঠান আমান টেক্স লিঃ এর আর এন্ড টি অফিসার হিসেবে মাসিক ৩০ হাজার টাকা বেতনে চাকুরি করতাম। কিন্তু সেখানে অন্যের অধীনে কাজ করে কোন মজা পেতাম না । তাই চাকুরি ছেড়ে নিজ জমিতেই চাষাবাদ শুরু করি। প্রথমে ২০ শতক জমিতে লেবু গাছ লাগাই পরে আরো এক বিঘা জমিতে শসা চাষ করি। ফলন ভালো হওয়ায় এখন আমি প্রতিদিন ৪-৫ মন শসা বাজারে ১৮শ থেকে ২হাজার টাকা মন বিক্রি করছি। এবং সেই সাথে ২০-৩০ কেজি লেবু বিক্রি করছি। 

তিনি আরও জানান, এখন পর্যন্ত দুই জমিতে আমার খরচ হয়েছে প্রায় ৫০-৬০ হাজার টাকা। আর বিক্রি করেছি ৭০-৮০ হাজার টাকার মত। পুরো রমজান মাস বিক্রি করতে পারলে আশা করা যায় তিন মাসেই আমার আয় হবে প্রায় দেড় লক্ষ টাকা। 

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা রতন চন্দ্র বর্মন জানান, চাকরি ছেড়ে কৃষি উদ্দোক্তা হওয়া সিদ্ধান্তে আমরা সাধুবাদ জানাই। তার কৃষি খামারে আমাদের লোক সার্বক্ষণিক দেখাশোনা করছে। তাকে আমরা প্রয়োজনীয় পরামর্শ দিয়েছি । তার এই আধুনিক কৃষিকে আরও গতিশীল করতে বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করবো। উপজেলা কৃষি অফিস সবসময় তার পাশে আছে।

এমএসএম / এমএসএম

বাগেরহাটে আইনজীবী হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ

নাগেশ্বরীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও এসআইএর বিরুদ্ধে বিক্ষোভ-মানববন্ধন

রাণীনগরে ইউএনও রাকিবুল হাসানের বদলি বাতিলের দাবিতে নেটিজেনরা

বেনাপোল বন্দরে গেটপাশ জটিলতা: দুই দিন পর আমদানি শুরু

‎অপরাধমুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র‍্যাব-৮ এর টাউন হল মিটিং অনুষ্ঠিত

শেরপুরের ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ

খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা

বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়মের অভিযোগ, নিম্নমানের চারা বিতরণে ক্ষোভ

সাতক্ষীরায় মাদক-চোরাচালানে জিরো টলারেন্স ঘোষণা খুলনা রেঞ্জের ডি আইজি

খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা

নেত্রকোণার দুর্গাপুরে সচেতনতামূলক মাদকবিরোধী সমাবেশে-জেলা পুলিশ সুপার

ইউএনও থেকে অতিরিক্ত জেলা প্রশাসক খাদিজা বেগম