ঢাকা শুক্রবার, ১৫ মে, ২০২৬

সুন্দরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন কনসেনট্রেটর দিলেন আফরুজা বারী


সফিকুল ইসলাম রাজা, সুন্দরগঞ্জ  photo সফিকুল ইসলাম রাজা, সুন্দরগঞ্জ
প্রকাশিত: ১৬-৮-২০২১ বিকাল ৬:৮

গাইবান্ধার সুন্দরগঞ্জে করোনায় আক্রান্ত রোগীদের শ্বাসকষ্ট দূরীকরণে নিরবচ্ছিন্ন অক্সিজেন সরবরাহের লক্ষে স্বাস্থ্য কমপ্লেক্সে একটি অক্সিজেন কনসেনট্রেটর প্রদান করেছেন উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) মিসেস আফরুজা বারী। সোমবার (১৬ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. বিশ্বেশ্বর চন্দ্র বর্মণের কাছে মিনিটে ৫ লিটার অক্সিজেন উৎপাদনে সক্ষম এ অক্সিজেন কনসেনট্রেটর হস্তান্তর করা হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে হস্তান্তরকালে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ-আল-মারুফ, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক আহসান আজিজ সরদার মিন্টু, রেজাউল আলম রেজা, হাফিজা বেগম কাকলি, সদস্য ও বারীর ছোট বোন ফাহমিদা বুলবুল কাকলি, তিস্তা বাঁচাও ও নদী বাঁচাও-এর সভাপতি ছাদেকুল ইসলাম দুলাল, সাধারণ সম্পাদক মুন্সী আমিনুল ইসলাম, সাবেক পৌর মেয়র আব্দুল্লাহ আল মামুন, পৌর আওয়ামী লীগের সভাপতি আহসান করিম চাদ প্রমুখ।

ডা. বিশ্বেশ্বর চন্দ্র বর্মণ বলেন, অক্সিজেন কনসেনট্রেটরটি করোনা রোগীদের সেবায় নতুন মাত্রা যোগ করল। এখন থেকে মিনিটে ৫ লিটার পর্যন্ত নিরবচ্ছিন্ন অক্সিজেন সরবরাহ করা সম্ভব হবে।

এমএসএম / জামান

বাগেরহাট পৌর শহরে মামাতো ভাইয়ের ছুরিকাঘাতে ফুফাতো ভাই নিহত

মনোহরগঞ্জ সন্তান ও স্বর্ণালংকার নিয়ে প্রেমিকের সঙ্গে উধাও প্রবাসীর স্ত্রী

আত্রাইয়ে ট্রাক্টরের মাটি পরিবহনে রাস্তার বেহাল দশা: বোরো ধান নিয়ে বিপাকে কৃষক

তাড়াশে মাঠের ধান ঘরে তুলতে কৃষকের চরম দুর্ভোগ- রাস্তা তো নয় যেন পাকের জমি

চন্দনাইশে পৈতৃক ভিটায় ঘর করতে গিয়ে প্রতিবেশীর হামলার শিকার,আহত-৩

খালিয়াজুরীতে স্লীলতাহানির অভিযোগে থানায় মামলা

নেত্রকোণার মদনে গভীর রাতে ২০ টন সরকারি চাউলসহ ১টি ট্রাক আটক করেছে প্রশাসন

ঈদে আসছে রাণীশংকৈলের সেরা ২৫ মনের কালাবাবু, দাম ১০ লাখ মাত্র

ধোপাদহে রক্তাক্ত হামলা:রহিম সিকদারকে কুপিয়ে আহত, ঢাকায় প্রেরণ

দৃষ্টান্তমূলক সেবায় আইজিপি পদক পেলেন নেত্রকোণা মডেল থানার ওসি আল মামুন সরকার

কাপাসিয়ায় ৫ খুন: পদ্মা সেতু থেকে ঝাঁপ দিয়ে ঘাতক ফোরকানের ‘আত্মহত্যা’, মোবাইল উদ্ধার

নাগরপুরে ১৫ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

‎নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি, কুতুবদিয়া উপকূলে চলছে মাছ ধরার মহোৎসব