ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

অবন্তিকার মৃত্যু: সুষ্ঠু বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি


জবি সংবাদদাতা photo জবি সংবাদদাতা
প্রকাশিত: ১৮-৩-২০২৪ বিকাল ৫:২৯
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আইন বিভাগের শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকার আত্মহত্যার সুষ্ঠু বিচারের দাবিতে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
 
সোমবার (১৮ মার্চ) বেলা ১২ টায় 'নিপীড়নের বিরুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয়' এর ব্যানারে এ অবস্থান কর্মসূচি পালন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা৷ 
 
অবস্থান কর্মসূচিতে ১৬তম আবর্তনের শিক্ষার্থী ইভান তাহসীব বলেন, আন্দোলনের মুখেই গত পরশু রাতে দ্বীন ইসলাম ও আম্মান সিদ্দিকীকে আটক করা হয়েছে। আন্দোলনই আমাদের একমাত্র ভাষা। আমরা সেই চাপটা তৈরি করতে পেরেছিলাম বলেই প্রশাসন কিন্তু বাধ্য হয়েছিল আন্দোলনের মুখে এই পদক্ষেপ নিতে। 
 
তিনি আরো বলেন, যেকোনো ধরনের মর্মান্তিক ও অপ্রীতিকর ঘটনায় আমাদের আন্দোলন সংগ্রাম চলবে। প্রশাসনের গাফিলতির বিরুদ্ধে আমরা দাঁড়াবো, আমরা আন্দোলন সংগঠিত করবো। সুষ্ঠু বিচার না পাওয়া পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রাম চলবে, আমাদের অবস্থান কর্মসূচি চলবে। 
 
অবন্তিকার আত্মহত্যার ঘটনায় তার সহপাঠী আম্মান সিদ্দিকীর দুই দিনের এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক দ্বীন ইসলামের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
 
এদিকে সোমবার বেলা ১১টায় তাদের কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আবু বকর সিদ্দিকের আদালতে হাজির করা হয়। এরপর পুলিশ শিক্ষক দ্বীন ইসলামের দুদিন ও সহপাঠী আম্মানের পাঁচদিনের রিমান্ডের আবেদন করে। এরপর শুনানি শেষে আদালত শিক্ষকের একদিন ও সহপাঠীর দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এমএসএম / এমএসএম

শিক্ষা প্রতিষ্ঠানের অব্যবহৃত জমির তথ্য চেয়েছে মাউশি

প্রাণিসম্পদ খাতে বৈষম্য দূরীকরণ ও পেশাগত মর্যাদা রক্ষায় পবিপ্রবিতে তিন দফা দাবিতে মানববন্ধন

৪ দফা দাবিতে ২ ঘণ্টা পর মহাসড়ক অবরোধ স্থগিত কুবি শিক্ষার্থীদের

অপ্রতিম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

ডিআইইউ'তে ফের ছাত্রলীগ কর্মী আটক: ডীন অফিসে মুচলেকা

বাঁচতে চান ক্যান্সারে আক্রান্ত সত্যব্রত, চান চিকিৎসায় সহায়তা

কুবি শিক্ষকের ১৩ বছরের ছেলে ২০ ঘণ্টা ধরে নিখোঁজ

ডিআইইউ'র ফার্মেসি ও আইন বিভাগ পেল অ্যাক্রেডিটেশন সনদ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমফিল-পিএইচডি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ডিআইইউতে বিজনেস ক্লাব ও স্কিল জবসের যৌথ আয়োজনে সেমিনার; ক্যাম্পাস টু করপোরেট

পবিপ্রবির নেতৃত্বে GST গুচ্ছ ভর্তি পরীক্ষা, শুরু ১৯ মার্চ

শিবিরের নবীনবরণে গোলাম আযমের বই, ‘মতাদর্শ স্বাভাবিকীকরণের চেষ্টা’ অভিযোগ ছাত্রসংগঠনগুলোর

২০২৬–২৭ শিক্ষাবর্ষের GST গুচ্ছ ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু ১৯ মার্চ